চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনের উৎসবে গির্জাগুলিতে কোভিড বিধি মানার পরামর্শ

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক ঘন্টা পরেই বড়দিনের (Christmas 2022) উৎসবে মাতবে রাজ্যবাসী। গির্জাগুলিতে (Church) সমাগম হবে প্রচুর মানুষের। তার আগে করোনা সংক্রমণ রুখতে রুখতে উৎসবের দিনে কোভিড বিধি (Covid Protocol) মেনে চলার পরামর্শ দিল শহরের বিভিন্ন গির্জা।

প্রতিবেশী দেশ চিনে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে। ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ আক্রান্ত হয়েছেন ৪ জন। সেই আবহে কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক করে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার দেশজুড়ে পালিত হবে বড়দিন। তার এক সপ্তাহ পরেই ইংরেজি নতুন বছরের উৎসবে মাতবে বহু মানুষ। ফলে বড়দিনের উৎসবের মরুসুমে গির্জাগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার জন্য আর্জি জানানো হয়েছে। বড়দিনের উৎসবে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গির্জার তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার জন্য।

বো ব্যারাকের বড়দিনের উৎসবের আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। একই আবেদন জানানো হয়েছে মানিক তলার ডাফ চার্চের তরফেও। গির্জার ভিতরে স্যানিটাইজ করার পাশাপাশি পূণ্যার্থী এবং দর্শনার্থীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ওল্ড মিশন চার্চের তরফেও কোভিড বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ