লালন মৃত্যুর তদন্তে দুই সিবিআই আধিকারিককে তলব সিআইডি’র

গত ১২ ডিসেম্বর রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই হেফাজতে লালন শেখের (Lalan Shaikh) মৃত্যুর (Death) তদন্তে এবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) সিবিআইয়ের (CBI) অফিসে নোটিস পাঠাল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। নোটিস পাঠিয়ে দুই সিবিআই আধিকারিককে তলব করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।

উল্লেখ্য সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এর আগে সিবিআই-কে চিঠি দিয়ে সিআইডি জানতে চেয়েছিল লালন শেখের মৃত্যু কী ভাবে হয়েছে, সিবিআই হেফাজতে লালন শেখের শারীরিক ও মানসিক অবস্থা কী ছিল, সে বিষয়ে। শুধু চিঠি পাঠানো নয় বকটুই গ্রামে মৃত লালন শেখের শ্বশুরবাড়িতে সিআইডি’র (CID)-র পাঁচ সদস্যের দল যায় তদন্তে। ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিল ৪ আধিকারিক ও ১ জন ফটোগ্রাফার। রাজ্যের গোয়েন্দারা লালন শেখের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। এবার দুই সিবিআই আধিকারিককে তলব করল সিআইডি।

প্রসঙ্গত গত ১২ ডিসেম্বর রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর লালনের পরিবারের তরফে তাঁকে খুন করার অভিযোগ তোলা হয় সিবিআইয়ের বিরুদ্ধে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লালন শেখ আত্মহত্যা করেছেন। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে লালনের দেহের ময়নাতদন্ত করা হয়। উল্লেখ্য লালন শেখ বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত। গত বছর ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বীরভূমের রামপুরহাট এলাকার বকটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। সেই রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কম করে নয় জনের মৃত্যু হয় সেই অগ্নিকাণ্ডে। সেই ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এই ঘটনায় যে চার্জশিট জমা দেয় সেখানে লালন শেখের নাম ছিল। গত ডিসেম্বর মাসের ৩ তারিখে লালন শেখকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর সিবিআই হেফাজতে ছিল অভিযুক্ত।

‘কুণালের রং বদল’, গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা!

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য