ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জালিয়াতির পর এবার উস্কানিমূলক মন্তব্য। নতুন অভিযোগে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে নোটিশ দিতে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা। শুক্রবার বিকেলে সিআইডি যখন এসেছিল, তখন অভিষেক বাড়িতে ছিলেন না। অভিষেকের হাতেই ওই নোটিস দিতে চান সিআইডি আধিকারিকরা। সেই কারণে বাড়ির বাইরেই অপেক্ষা করছে সিআইডি।

জানা গিয়েছে, ভোট প্রচারের সময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন ৪ তারিখের পরে ডিজে বাজবে। এই কথা তাঁকে জনসভাতেও একাধিকবার বলতে শোনা গিয়েছে। কী কারণে তিনি এই কথা বলেছিলেন, তার ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছিল বাগুইআটি থানায়। পরে সেই অভিযোগের তদন্তে নামে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। তারপরে সেই মামলা এসেছে সিআইডির হাতে। সেই মামলাতেই ফের সিআইডি পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। তারফলে সিআইডি বাড়ির বাইরেই রয়েছে। ভোট প্রচারের সময় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৪ মে-র পরে ডিজে বাজবে। মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয়, বদল চাই বলেছিলেন। তাঁর এটা ভুল। ৪ তারিখ জবাব হবে। তখনই অভিযোগ উঠেছিল, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছে এই বক্তব্যের মাধ্যমে। সেই সময় সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। পরে দায়ের হয় মামলা। 

উল্লেখ্য, সই জালিয়াতি কাণ্ডে আগামী রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। বৃহস্পতিবার অভিষেক হাজিরা দিয়েছিলেন ভবানী ভবনে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়ায় আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন ফের তাঁকে তলব করা হয়েছে। 

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর