চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ জানুয়ারি প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে আসন্ন মেলার প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন গঙ্গাসাগরেই (Gangasagar) রাত্রিবাস করবেন। পরের দিন অর্থাৎ ৪ জানুয়ারি, গঙ্গাসাগর থেকে ফেরার পথে জয়নগরে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর বারোটা থেকে একটা সেখানকার সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সহায়তা তুলে দেবেন। পাশাপাশি একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। রাতেই ফিরবেন কলকাতায়।

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মেলা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠক হয়েছে। বুধবার নবান্নেও বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতিমূলক কাজকর্ম নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশও দিয়েছেন তিনি। বেশ কয়েকজন মন্ত্রীকে মেলা উপলক্ষে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপে ঘাঁটি গেড়ে বসে থাকার নির্দেশ দিয়েছেন। প্রস্তুতিতে কোনও খামতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নিজেই যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশও দিতে পারেন তিনি।  

এদিন নবান্নে মেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে নিজেই গঙ্গাসাগর যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে তাঁর সফরের জন্য যাতে মেলার প্রস্তুতিতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য বেশি সময় থাকবেন না তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ