বাংলায় এসে সিনেমা করুন, আহ্বান মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের বাংলায় এসে সিনেমা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী ভাষণে ওই আহ্বান জানান তিনি। সেই সঙ্গে রাজ্য সরকার চলচ্চিত্র শিল্পের প্রসারে কীভাবে একাধিক পদক্ষেপ নিয়েছে তাও তুলে ধরেন। বাংলাই যে দেশের সাংস্কৃতিক রাজধানী ফের একবার সেই কথা স্মরণও করিয়ে দেন তিনি।   

বাংলার মানুষের সিনেমা প্রেমের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলা ভয় পায় না। আমরা ভারতবর্ষকে ভালবাসি। বাংলাকে ভালবাসি। মুম্বইকে ভালবাসি। আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালবাসি।বাংলার মানুষ সিনেমার কদর জানে। সিনেমাকে ভালবাসে। বাংলা পরিচালকদের অবদান অনস্বীকার্য।’ বলিউডের তারকাদের বাংলায় ছবি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী।বাংলায় এসে সিনেমা করুন। বাংলা এখন ফিল্ম ডেস্টিনেশন হতে পারে। বাংলার মত অতিথি পরায়ণ কেউ নেই । কী নেই এখানে। দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে শত্রুঘ্ন জি-র আসানসোল। যেখানে ইচ্ছা এসে সিনেমার শুটিং করুন।’ বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে প্রোমোট করার বার্তা দেওয়ার পাশাপাশি কিছুদিন আগে হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা জগতকে শিল্প হিসেবে তুলে ধরার কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে বলেও জানান মমতা।

মঞ্চে থাকা বলিউড ভাইজান সলমান খানের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় ফিল্ম আকাদেমি থেকে শুরু করে সবকিছু তৈরি আছে। বাংলায় চলচ্চিত্র শিল্পের সঙ্গে মুম্বাই তথা টলিউডকে যুক্ত করে শুটিং করুন। সব রকমের সাহায্য করা হবে। কোনও প্রতিকূলতার মুখে পড়তে হবে না।’ 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে