কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ, শুক্রবার কালীঘাটে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বলসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, রাজ্যজুড়ে স্ট্রংরুমে কারচুপির অভিযোগ উঠতে শুরু করেছে। আর সেটার উপর নজর রাখা থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত নজরদারি নিয়েই মমতা–অভিষেকের কথা হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসবেন ডায়মন্ডহারবারের সাংসদ। তার আগে দলের সভানেত্রীর সঙ্গে কথা বলে মতামত নিয়ে নিচ্ছেন তিনি বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই ওই বৈঠকে উপস্থিতি থাকতে পারেন। গণনার শেষ পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ–সতর্ক থাকেন, কোনও পরিস্থিতি যেন তাঁদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে তার আগে ভার্চুয়াল মিটিং করবেন অভিষেক। আর তা নিয়ে রণকৌশল তৈরি করতেই আজকের বৈঠক। একেবারে ‘লাস্ট মিনিট’ সাজেশন নিতে চলেছেন দলের সেকেন্ড ইন কমান্ড বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দ্বিতীয় দফার ভোট মিটতেই নানা জায়গায় হিংসার ছবি সামনে আসছে। এই অবস্থায় দলের কর্মীদের বড় বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী–সমর্থকদের শান্ত ও সংযত থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই।’‌ তবে এখন কলকাতা এবং জেলার একাধিক জায়গায় স্ট্রংরুমের সামনে উত্তেজনার ছবি সামনে এসেছে। একেবারে মুখোমুখি সংঘাত দেখা গিয়েছে তৃণমূল–বিজেপির মধ্যে। আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা বলয়।

এছাড়া বুথফেরত সমীক্ষায় ভরসা রাখছে না তৃণমূল কংগ্রেস। কারণ সারাবছর কাজ এবং মানুষের পাশে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তার উপর এসআইআর করে বাংলার মানুষকে যে হেনস্থার মুখে ফেলা হয়েছিল তাতে ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের। তখন এইসব মানুষের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং সেই ডিভিডেন্ড ঘরে আসবে বলেই মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এই বিষয়গুলিকে মাথায় রেখেই গণনার শেষমূহূর্ত পর্যন্ত মাটি কামড়ে লড়াই চালিয়ে যাওয়া বার্তা দিতে পারেন অভিষেক। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত করে ফেলা হয়েছে। তাঁদের ঠান্ডা মাথায় পুরো গণনাপ্রক্রিয়ায় নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে শনিবারের বৈঠকে বলে সূত্রের খবর।

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর