যত্রতত্র পান-গুটকার পিক ফেললেই জরিমানা, বাজেট অধিবেশনে আসছে বিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পান এবং গুটকা খেয়ে যত্রতত্র পিল ফেলায় নোংরা হচ্ছে  শহরের রাস্তাঘাট । এই আবহে এবার রাস্তা পরিষ্কার নিয়ে বিল আনতে চলেছে রাজ্য সরকার । কেউ যদি থুতু ফেলে রাস্তায় তাহলে  এবার থেকে দিতে হবে কঠোর জরিমানা।  বিধানসভায় এই মর্মে আসছে চলেছে বিল । মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । আর সেখানেই এই পানের পিক, থুতু ফেলা ইত্যাদি নিয়ে বিল আনতে চলেছে রাজ্য সরকার । বলা বাহুল্য,  রাস্তার উপরে কেউ  থুতু ফেললে দৃশ্য দূষণ তো হয়ই, নোংরা হয় রাস্তা । তাতে বেশ ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে  সেইদিকেই বিশেষ নজর দিয়ে বিধানসভায় বিল আনতে  চলেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই এই বিল নিয়ে নবান্নের তরফ থেকে শুরু হয়েছে প্রস্তুতি । 

উল্লেখ্য, এদিন মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার  বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেখানে বিএসএফদের জমি দেওয়া নিয়েও আলোচনা হয় । সূত্রের খবর,  আগামী দিনে  জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।  যা  একাধিক জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়ার প্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । 

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪