বিধানসভা ভোটে কত আসনে জয় চাই ? টার্গেট বেঁধে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আগামী বছর বিধানসভা নির্বাচন।  তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার  হল  তৃণমূলের  মহাসমাবেশ। সেখান থেকে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের বড় টার্গেট দিলেন তৃণমূল সুপ্রিম  মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় , ‘ অভিষেক ঠিকই বলেছে । আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। কম কোনও মতেই নয়। এবার  বিজেপি, কংগ্রেস, সিপিএম-এর জামানত জব্দ হওয়ার পালা ।  ‘

সেইসঙ্গে এদিন মেগা সমাবেশে ফের তৃণমূল সুপ্রিম মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান ।  তিনি বলেন, ‘ খেলা আবার হবে, ২৬-এর খেলা আরও জোরে মারতে হবে । সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান।মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলা যোগ্য জবাব দেবে ।  ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু মাত্র  ২-৩ বছর। ‘ বলা বাহুল্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ‘ খেলা হবে’ স্লোগানে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস । এই আবহে এবার ২০২৬ সালের নির্বাচনে সেই স্লোগানকেই আরও একবার তুলে ধরল ঘাসফুল শিবির ।  

পাশাপাশি  আধার কার্ড কেলেঙ্কারি নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ আধার কার্ড কেলেঙ্কারি হচ্ছে ।  একই এপিক নম্বরে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের নাম ঢুকিয়েছে। যাতে না বাংলার মানুষ ভোট দিতে পারে । ‘  সেইজন্য নেতাজি ইন্ডোর থেকে রাজ্যস্তরে ভোটার লিস্ট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কমিটি গঠন করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি এই কমিটির মাথায় থাকবেন। একথায় বলা যায়,  বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন । তারআগেই এদিন    মহাসমাবেশ থেকে নির্বাচনের রূপরেখা তৈরি করে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।  

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা