এই মুহূর্তে

প্রাক দোল উৎসবে মাতলেন মুখ্যমন্ত্রী, ডান্ডিয়া নাচে মেতে দিলেন শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের হাত ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সড়কের উদ্বোধন হয়ে গেল। একইসঙ্গে দোল ও হোলির মিলন উৎসবের অনুষ্ঠানে কলকাতার সঙ্গে কল্যাণীর সংযোগকারী বিশ্বমানের ৪৫ কিমি দীর্ঘ সুপার হাইওয়ে—কল্যানী এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ে কলকাতা এবং কল্যাণীর মধ্যে দ্রুত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে। দোল পূর্ণিমার আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে এসআইআর আতঙ্কে যে ৬১ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দিলেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। আর তারপরই মেতে উঠলেন প্রাক দোল উৎসবে। উপস্থিত মহিলা সদস্যদের সঙ্গে ডান্ডিয়া নাচে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। সঙ্গে মুখে হাসি। একেবারে হালকা মেজাজে ধরা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায়ের বিরুদ্ধে একদিকে তিনি যেমন বজ্রকঠিন তেমন সামাজিক অনুষ্ঠানে, উৎসবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মুখ্যমন্ত্রী। আজ সেই ছবিই দেখা গেল।

অন্যদিকে মুখ্যমন্ত্রী যখন ডান্ডিয়া নাচে মেতে উঠেছিলেন তখন বিখ্যাত হিন্দি গান বেজে উঠেছিল—হোলির গান। আর তাতেই একেবারে ঘরের মেয়ে হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌ধর্ম যার যার উৎসব সবার’‌। সেটা যে শুধুই কথার কথা নয়, তিনি নিজেও তা মানেন সেটা আবার প্রমাণ করে দিলেন। রাত পোহালেই দোল উৎসব। তাই বাংলার মানুষজনকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী সকলের সঙ্গে হাত মিলিয়ে বুঝিয়ে দিলেন তিনি সকলের পাশে আছেন।

এছাড়া সুপার হাইওয়ে—কল্যাণী এক্সপ্রেসওয়ের জেরে সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি ও অন্যান্য দিকের মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙার মতো শহরের যানজটপূর্ণ রাস্তাগুলিকে এড়িয়ে কলকাতা বিমানবন্দরের যোগাযোগ রক্ষাকারী বাইপাস হিসেবে কাজ করবে। আর উদ্বোধন হয়ে গেল নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে গামী ৩ লেনের ১.৫ কিমি দীর্ঘ ফ্লাইওভার। কাপা থেকে বড় জাগুলি পর্যন্ত ৬.৫ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন করা হল। ৪/৬ লেনের এই সিগন্যাল ফ্রি এক্সপ্রেসেওয়েতে ২১টি ফ্লাইওভার রয়েছে, আছে আন্ডারপাস। এই নতুন রাস্তার ফলে মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছন যাবে কলকাতা থেকে কল্যাণী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কল্যাণী এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের প্রতীক৷ আমরা চাই, রাজ্যবাসী প্রত্যেকে উন্নয়নের সুফল ভোগ করুক।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LIVE

অপেক্ষার অবসান, বাংলা-সহ ৫ রাজ্যের ভোট নির্ঘণ্ট ঘোষণার পথে নির্বাচন কমিশন

মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

মাস্টারস্ট্রোক মমতার, ভোট ঘোষণার আগেই পুরোহিত -মুয়াজ্জেনদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি

নারী নিরাপত্তায় মিথ্যে তথ্য ছড়িয়েছেন প্রধানমন্ত্রী, পর্দাফাঁস করল তৃণমূল

রাত পোহালেই তৃণমূলের মহামিছিল, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা–অভিষেক

শশী পাঁজার বাড়িতে হামলায় খুশি দিলীপ ঘোষ, আনন্দে বাড়তি মিষ্টি খেয়েছেন বলে স্বীকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ