চলচ্চিত্র উৎসবে ‘আমরা-ওরা’ নয়, সব বিধায়ককে আমন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (International Film Festival) সব বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ শে ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (International Film Festival)। সেই উৎসবে শাসক বিরোধী সব পক্ষের বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার বিধানসভায় ‘সংবিধান দিবস’ এর অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় এই নির্দেশ দেন রাজ্যের প্রশাস্নিক প্রধান।

শুক্রবার বিধানসভায় ‘সংবিধান দিবস’ এর অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আসন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সব বিধায়ককে আমন্ত্রণ জানাতে হবে। এদিন অনুষ্ঠানে বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা অংশ নেননি। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী দল এলে খুশি হতাম।’ এরপর আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমস্ত বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন তিনি। ‘আমরা ওরা’ বিভাজন না করে বিজেপি বিধায়কদেরও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানোর কথা বলেন।

প্রসঙ্গত আগামী ২২ শে ডিসেম্বর থেকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কলকাতায়। এই চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে থাকার কথা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান রয়েছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে তাঁকে এই নির্দেশ দেন। এদিন সংবিধান দিবসের অনুষ্ঠান মঞ্চে আসার আগে বিধানসভায় নবনির্মিত কনফারেন্স রুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানে ২০০ লোক একসঙ্গে জড়ো হয়ে মিটিং করতে পারবেন বলে জানান তিনি। পাশাপাশি প্লাটিনাম জুবিলি উপলক্ষে সমস্ত বিধায়ক, বিধানসভার আধিকারিক এবং সাংবাদিকদের একটি করে স্মারক দেওয়ার কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে