দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড নিয়ে বাড়িতেই ডিজির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধেয় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়ে নিজের ক্ষোভ জানিয়ে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ বাজি কারখানায় বিশেষ তল্লাশি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন।

এদিন সকালেই দত্তপুকুরে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাজি কারখানার মালিক শামসুল আলি সহ সাতজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরেই রাজ্যের শাসকদলকে নিশানা করতে আসরে নেমেছে বিরোধীরা। যদিও শাসকদলের পক্ষ থেকে পাল্টা আইএসএফের দিকে আঙুল তোলা হয়েছে। বিস্ফোরণের তদন্তের ভার নিয়েছে সিআইডি। ঘটনাস্থলে পৌঁছে তথ্য-প্রমাণ ও নমুনাও সংগ্রহ করেছে।

পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরেই পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সন্ধে ছয়টা নাগাদ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ প্রধান বিনীত গোয়েলকে কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান। পুলিশের দুই শীর্ষ কর্তার সঙ্গে দেড় ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন। সূত্রের খবর, দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ রিপোর্ট দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, বাজি কারখানা সংলগ্ন এলাকা থেকে কী-কী উদ্ধার হয়েছে তা বিস্তারিত জানানো হয়েছে। যদিও রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার।

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার