‘‌ভবানীপুরে আবার জিতবই’‌, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রার্থী মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ভবানীপুর আসন থেকে আবার জিতবেন বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দোল পূর্ণিমার আগেই রাজ্যবাসীকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সাড়ে তিন হাজার কোটি টাকায় তৈরি কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এসআইআর আতঙ্কে যে ৬১ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। এখান থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। কারণ তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে এই ভবানীপুরে বিপুল ভোটারের নাম বাদ যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে এবার হারাবেন বলে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে ওঠেন। আজ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তারই জবাব দিলেন। মুখ্যমন্ত্রী দোল উৎসবের শুভেচ্ছা বাংলার মানুষকে জানিয়ে চ্যালেঞ্জ ছোড়েন, ‘‌ভবানীপুর ছোট বিধানসভা কেন্দ্র। এখানেই সব থেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তাই এখান থেকে ১ ভোটে হলেও আমি জিতে মানুষের পাশে থাকব।’‌ সুতরাং ভবানীপুর থেকেই আবার প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিজেই জানিয়ে দিলেন।

এছাড়া বিজেপি এই বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করবে তা খোলসা করেনি। কিন্তু আজ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন ভবানীপুর থেকে তিনিই প্রার্থী। আর এখান থেকে তিনি ১ ভোটে হলেও জিতবেন। সুতরাং আগাম প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করে দিলেন তিনি। এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হাততালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ভবানীপুর এমন একটি বিধানসভা কেন্দ্র যেখানে সব ধর্মের, বর্ণের মানুষ বসবাস করেন। আর বাংলার বিপুল বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলেই আগামী ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন তিনি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌এই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। এরা ভীতু রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না। এই রথযাত্রা আপনাদের শেষযাত্রা হতে চলেছে। সারা জীবন লড়াই করেছি, শেষ দিন পর্যন্ত লড়াই করব। অশুভ শক্তির কাছে মাথা নোয়াবো না। ভবানীপুরে আগে ৪৪ হাজার বাদ দিয়েছে, এবার আরও ১৪ হাজার লজিক্যাল ডিসক্রিপেসিতে ফেলেছে। আরও 2000 এর নাম ডিলিট করেছে। তারপরও আমি জিতব।’‌

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা