কলকাতায় ফিরেই একগুচ্ছ কর্মসূচী মুখ্যমন্ত্রীর, যেতে পারেন গুরুদ্বারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ সফর শেষ করে শুক্রবার কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) । আর শহরে আসতেই এদিন তাঁর রয়েছে একাধিক কর্মসূচী। প্রথমেই আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটের আদিবাসী ভবনে ( adivasi bhawan)   যাবেন মুখ্যমন্ত্রী ( chief minister) । সেখানেই  যোগ দেবেন একটি কর্মসূচীতে।

সপ্তাহব্যাপী জুড়ে পালিত হবে বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষ উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ২১ নভেম্বর পর্যন্ত চলবে। বলা বাহুল্য, কখনও সিপাহি বিদ্রোহ কখনও মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে আদিবাসী নেতাদের। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। তাই  তাঁর সংগ্রামকে বরাবর সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই শুরু হয়েছে বিরসা মুন্ডার জন্মদিন পালন।

অন্যদিকে এদিন গুরু নানকের জন্মদিন। তাই  আদিবাসী ভবনের অনুষ্ঠানের পর শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কলকাতার কোনও গুরুদ্বারে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে  গুরু নানকের জন্মদিন উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আর বিকেলে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে  গুরুদ্বারে। তবে এখন পর্যন্ত এই বিষয় সরকারি ভাবে কিছু জানা যায়নি।  একথায় বলা যায়, উত্তরবঙ্গ থেকে সফর শেষ করে কলকাতায় ফিরতেই মুখ্যমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচী।  

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া