আপনি আপনার কাজ চালিয়ে যান, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শাসকদলকে বিড়ম্বনায় ফেললেও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কাজে উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর একাধিক নির্দেশের ফলে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কও হয়েছে বহু। কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে বলেছেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলে রাজ্যের শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু রাজ্যের শাসকদলকে বিড়ম্বনায় ফেললেও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কাজে উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানির ফাঁকে বিচারপতি বলেন, ‘নব মহাকরণ হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। আমি গিয়ে বলি, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি নমস্কার করি, উনিও পাল্টা নমস্কার করেন। আমি বলি, আমি কিছু কথা বলতে যদি পারতাম…. উনি বললেন, এখন তো সুযোগ নেই, আপনি ভালো করছেন, উনি জানান, আপনার নাম শুনেছি, আপনি অনেক কাজ করছেন। আপনি আপনার কাজ চালিয়ে যান।’

প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন কয়েকজন আইনজীবী। চিঠি দিয়ে সেই অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’

অন্যদিকে আদালত কক্ষে ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া নিয়ে আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন। কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন আদালতকক্ষের ভিডিয়ো করার অনুমতি দিয়েছিলেন তিনি। কেন সেদিন তিনি এই অনুমতি দিয়েছিলেন, এদিন তার ব্যাখ্যা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘সে দিন এজলাসে অনেকে ভিড়ের মধ্যে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। তাই ভিডিয়ো করতে বলেছি।’

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ