‘শিবরাত্রিতে সম্প্রীতি বজায় রাখুন’, রাজ্যবাসীর কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই শিবরাত্রি । আর তারআগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ আগামীকাল শিবরাত্রি।  দোল এবং রমজান আসছে। সবাই শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করবেন। সব উত্‍সবই আমাদের।’ এখান থেকেই স্পষ্ট যে ধর্মীয় অনুষ্ঠান ঘিরে রাজ্যের কোথাও যাতে না অশান্তি হয় সেইদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিলেন প্রশাসনিক প্রধান। 

সেইসঙ্গে এদিন নবান্ন থেকে ফের আরও একবার  প্রয়াগরাজের  মহাকুম্ভমেলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায় ,’ কুম্ভ যেতে গিয়ে বহু মানুষ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন, সকলের জন্য ক্ষতিপূরণের দাবি করছি। যারা স্নান করছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু অযথায় হাইপ তোলা উচিত নয়। ১৪৪ বছর পর হচ্ছে? এই ব্যাপারে আমি একটু অজ্ঞ। তাই বিশেষজ্ঞদের বলব সঠিকটা কী জানাতে।’

শুধু তাই নয় মমতা আরও জানান, মহাকুম্ভ ২০১৪ সালেও হয়েছে, ১৪৪ বছর পর হয়েছে এটা ঠিক নয় । তাঁর কথায় ,’ আমি যতদূর জানি, পুরীর মন্দিরের নিমকাঠের মূর্তিরও ১২ বছর অন্তর পাল্টানো হয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম।   ‘  পাশাপাশি  মমতা এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন ,’  দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু পরিকল্পনা না থাকার দরুণ কিছু ঘটলে, মানুষকে ভুগতে হয়। গঙ্গাসাগরের সময় পাঁচ-ছ’দিন ঘুমাই না আমরা। দুর্গাপুজোর সময় কার্নিভাল পর্যন্ত নজরদারি চলে।’  বলা যায়, প্রয়াগরাজে  মহাকুম্ভ মেলা নিয়ে   ফের আরও একবার  প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়। 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪