ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তুমুল বৃষ্টি মাথায় করেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পথে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিকেলেই ইভিএম পাহারা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারচুপির অভিযোগ তুলে সেখানে আগেই পৌঁছে গিয়েছেন কুণাল ঘোষ এবং শশী পাঁজা। ইভিএমে কারচুপি হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমের পথে রওনা হলেন তৃণমূলনেত্রী।

বিজেপি কারচুপি ছাড়া জিততে পারবে না বলে আগেই অভিযোগ তুলেছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। এমনকী যোগেন্দ্র যাদবও একই দাবি করেছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরে কেউ ঢুকেছেন এবং কী করে ঢুকেছেন সেটা নিয়েই সোচ্চার হয়েছেন শশী–কুণাল। নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। সেখানে ভিডিও ফুটেজ দেখাচ্ছেন তৃণমূল নেতারা। এবার সেখানে হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং রাতেই রাজ্য–রাজনীতি চরম আকার নিতে চলেছে। ওই স্ট্রংরুমের ভিতরে রাখা ইভিএম কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। তাঁদের দাবি, ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে।

এই নিয়ে এখন জোর তরজা শুরু হয়েছে। তবে কুণাল ঘোষ গোটা ঘটনা৪ নিয়ে বলেন, ‘‌সাড়ে ৩টে পর্যন্ত স্ট্রংরুমের সামনে দলীয় কর্মীরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল ৪টের সময় আবার খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছ? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না।’‌ নির্বাচন কমিশন কেন ঢুকতে দিচ্ছে না?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতি দেখে জরুরি ভিত্তিতে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলনেত্রী।

তাছাড়া জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়ও সেখানে পৌঁছে গিয়েছেন। ওই স্ট্রংরুমের ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলেন তৃণমূল নেতারা। তৃণমূল প্রার্থীদের অভিযোগ, ‘‌লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে ভিতরে কাজ হচ্ছে। হাতে হাতে ব্যালট ঘুরছে ভিতরে। অথচ সিইও বলছেন, ভিতরে কিছু হচ্ছে না। যদি পোস্টাল ব্যালটের কাজই হয়। তবে সেগুলি কোথা থেকে এল?’‌ আর শশী পাঁজাও বলছেন, ‘‌স্ট্রংরুম অত্যন্ত স্পর্শকাতর। তা খুললে অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলকে জানাতে হবে। কেন জানানো হল না?’‌

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা