আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন : মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের জয়রথ ধীরে ধীরে এগিয়ে গিয়েছে সামনের দিকে। রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata Banerjee) এই জয় নিয়ে একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি বলেন, গ্রামবাংলায় পুনরায় জোড়া ফুল বিকশিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব সমর্থন অকুণ্ঠ ভালবাসা এবং জনগণের আশীর্বাদ যেভাবে বর্ষিত হয়েছে, তাতে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।

রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় গণদেবতার জয় বলে উল্লেখ করেছেন। পঞ্চায়েত নির্বাচনের এই জয় ফের প্রমাণ করলো বাংলার মানুষের হৃদয় তৃণমূল কংগ্রেসী আসীন এই বলে মন্তব্য করেন দলনেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে গিয়ে উত্তরবঙ্গে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পাওয়ার পর অস্ত্রপচার হওয়ায় তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। তাই সশরীরে হাজির হতে না পেরে মঙ্গলবার রাতে পঞ্চায়েতের নির্বাচনে দলের এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সকল মা মাটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলেন।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ