সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্ন সভাঘর থেকে তিনি বলেন, সেপ্টেম্বর মাসে আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী এদিন জানান, ওই দিন রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান তিনি। রাজ্যের প্রতিটি জেলাতেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে অনুষ্ঠান হবে।

কলকাতাতেও ওই দিন বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শহরে প্রায় এক লক্ষ অন্নপূর্ণা যোজনার উপভোক্তাকে নিয়ে সভা করা হবে। একই সঙ্গে ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হবে। এছাড়াও রাজ্য সরকারের তরফে এই ৮২৮২০৮২৮২০ হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে । সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। এছাড়া ই-মেইলের মাধ্যমেও জানানো যেতে পারে অভিযোগ। এছাড়া সরকারকে মেল করতে পারেন asap@wb.gov.in-এ। এদিন নবান্ন সভাঘর থেকেই বর্ধিত বার্ধক্য ও বিধবা ভাতার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আগের সরকারের সময়কার আর্থিক চাপের কারণে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয়। তা সত্ত্বেও সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে বলে দাবি করেন তিনি। ভাতা এবং সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে স্বচ্ছতার বিষয়টিও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কোনও ভুয়ো উপভোক্তা সরকারি সুবিধা পাবেন না। যাচাইয়ের পর শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টেই ভাতার টাকা পাঠানো হবে।

আরও পড়ুন: ‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

এদিন বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য বড় আর্থিক সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ থেকে ৬০ বছর বয়সী প্রায় ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গ মহিলা এবার একই সঙ্গে দুটি সরকারি ভাতার সুবিধা পাবেন। ফলে তাঁদের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ৪ হাজার ৫০০ টাকা। ঘোষনা অনুযায়ী, এই মহিলারা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাবেন। এর পাশাপাশি তাঁদের জন্য চালু থাকবে ৩ হাজার টাকার ‘অন্নপূর্ণা ভাতা’। অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রতি মাসে মোট ৪ হাজার ৫০০ টাকা করে তাঁদের অ্যাকাউন্টে পৌঁছবে। অন্যদিকে, ২৫ থেকে ৬০ বছর বয়সী  বিধবা মহিলাদের ক্ষেত্রেও অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। যাঁরা বর্তমানে ১ হাজার ৫০০ টাকা করে ভাতা পাচ্ছেন, তাঁদের বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগ করে অন্নপূর্ণা প্রকল্পে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রকল্পে যুক্ত হলে তাঁরা মাসিক ৩ হাজার টাকা করে পাওয়ার সুযোগ পাবেন। এদিন ভাতা বৃদ্ধির প্রসঙ্গে নিজের আক্ষেপের কথাও জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনী সংকল্পপত্রে বিভিন্ন ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে এবার সেই প্রতিশ্রুতি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি বলে জানান তিনি। আপাতত ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে।   

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী