নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর বিধানসভা সেজে উঠেছে। মহাকরণ এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নেই। আগামী শুক্রবার নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে ওইদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হল আইএএস শান্তনু বালাকে। তিনি এখন দক্ষিণ ২৪ পরগনার এডিএম পদে রয়েছেন। আর সুব্রত গুপ্ত হচ্ছেন নয়া মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। এই সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনের নিযুক্ত পর্যবেক্ষক ছিলেন। নির্বাচন অত্যন্ত ভালভাবে মিটেছে বলে দাবি নির্বাচন কমিশনের। যার নেতৃত্বে ছিলেন সুব্রত গুপ্ত। আর তারই পুরষ্কার পেলেন তিনি বলে মনে করছেন রাজ্য–রাজনীতির কারবারিরা। পুলিশ–প্রশাসনে কোনও পরিবর্তন আসবে কিনা সেটা পরে জানা যাবে।

অন্যদিকে নবনির্বাচিত বিজেপি বিধায়করা আগামী বুধবার ও বৃহস্পতিবার শপথ নেবেন। তার আগে মঙ্গলবার রাজ্যপাল আরএন রবি প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়কে শপথবাক্য পাঠ করাবেন। পরের দু’‌দিন তিনি নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। তাপস রায়কে সাহায্য করবেন শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে প্রথম বড় বৈঠক করবেন শুভেন্দু। রাজ্যের ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা) থেকে শুরু করে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল ৫টায় এই বৈঠক হবে বলে সূত্রের খবর।

এছাড়া শুক্রবার নবান্নে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হবে বলে জানা যাচ্ছে। শুক্রবার নবান্নে যাবেন শুভেন্দু। নবান্নেই বসবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করা নিয়েও উদ্যোগ নেওয়া হতে পারে। বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন, রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারতকে ছাড়পত্র দেওয়া হবে। শুক্রবার সেই নিয়ে শুভেন্দুর মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। আর একাধিক সিদ্ধান্তে কোন বিষয়গুলি থাকে সেটাই এখন দেখার।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা