Social Media ব্যবহারের ক্ষেত্রে Kolkata Police’র আচরণবিধি

Kolkata Police’র কর্মী থেকে আধিকারিকদের জন্য Social Media ব্যবহারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৈরি হল নয়া আচরণবিধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া আচরণবিধি(Code of Conduct) লাগু হল Kolkata Police’র কর্মী থেকে আধিকারিকদের জন্য। আর এই আচরণবিধি আনা হয়েছে Social Media ব্যবহারের ক্ষেত্রে। জানানো হয়েছে, এবার থেকে WhatsApp, Facebook, Twitter, Signal’র মতো Social Media ব্যবহারের ক্ষেত্রে জারি হওয়া নয়া আচরণবিধি বাহিনীর সবাইকে মেনে চলতে হবে। ওই আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে, Social Media-য় অফিশিয়াল বিষয় জানানো যাবে না। কোনও পুলিশকর্মী বা আধিকারিক এই নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে লালবাজার। স্বভাবতই লালবাজারের এই নির্দেশ ঘিরে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের কিছু কর্মী তথা আধিকারিক Social Media ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু কাজ করে বসছেন যার জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গোটা বাহিনীকে। সেই সম্পর্কে অভিযোগ গিয়ে পৌঁছেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছেও। কেননা তিনিই রাজ্যের পুলিশমন্ত্রী। কার্যত তাঁর কাছ থেকেই তাই কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের জন্য নয়া আদর্শ আচরণবিধি তৈরির নির্দেশ এসেছিল ওই সব অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে। তারপরেই বিষয়টি নিয়ে উদ্যোগী হয় লালবাজার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখন শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য এই আদর্শ আচরণবিধি লাগু করা হলেও আগামী দিনে তা রাজ্যের সব পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশের প্রশাসনের ক্ষেত্রেও লাগু হবে। সেখানকার কর্মী ও আধিকারিকদের জন্যও ওই আচরণবিধি লাগু হবে যা সবাইকে মেনে চলতে হবে। না মানলেই সেই কর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বাহিনীর শৃঙ্খলারক্ষাকারী কমিটি।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১