কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

তিনি বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের স্থলাভিষিক্ত হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ৩০ মার্চ অবসর নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টি এস শিবজ্ঞানমের নাম চূড়ান্ত করা হয়। কলকাতা হাইকোর্টের পাশাপাশি এলাহাবাদ, মণিপুর, ছত্তিশগড় ও গুজরাত হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির নাম চূড়ান্ত করা হয়েছে। 

 

তামিলনাডুতে জন্মগ্রহণ করেছেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। ১৯৮৬ সালে আইজনীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সফল আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পরে ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর বাদে স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন। টানা এক যুগ বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পরে ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বদলি হয়ে যান। অভিজ্ঞতার নিরিখে বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের পরে দ্বিতীয় প্রবীণ বিচারপতি তিনি। আগামী ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।

কলকাতা হাইকোর্টের পাশাপাশি আরও চার হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে উন্নীত হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন একই হাইকোর্টের প্রবীণ বিচারপতি সোনিয়া জি গোকানি। তিনি অবশ্য আগামী ২৫ ফেব্রুয়ারি অবসর নেবেন। এলাহাবাদ হাইকোর্টের প্রচার বিচারপতি হচ্ছেন প্রীতিঙ্কার দিবাকার। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ধীরাজ সিং ঠাকুর। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রমেশ সিনহা।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ