Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ২৯৩টি আসনে চলছে ভোট গণনা। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতেই গেরুয়া শিবির বিজয়োল্লাস শুরু করেছে। ফল প্রকাশ এখনও অনেক সময় বাকি রয়েছে। কিন্তু ফলপ্রকাশের পর আজ কি আদৌ বিজয় মিছিল করতে পারবে রাজনৈতিক দলগুলি? তা নিয়ে সোমবার নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

সিইও মনোজ আগরওয়াল জানালেন, বিজয় মিছিল নিয়ে আলাদা করে কমিশনের কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ এধরনের কোনও উদযাপন না করাই ভালো বলে মনে করছে কমিশনের কর্তারা। যদি বা কেউ বিজয় মিছিল করতে চায়, তাহলে আগাম কমিশনের অনুমতি নিতে হবে।

পাশাপাশি, মনোজ আগরওয়াল গোটা ভোট পর্ব নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ধন্যাবাদ জানান। তিনি জানান, নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ ছিল। সেই নির্দেশ পালন করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে করার জন্যও তিনি ধন্যাবাদ জানান সকলকে। একইসঙ্গে তিনি জানান, ভোটের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 

রাজ্যে দুই দফার ভোট (২৩ এবং ২৯ এপ্রিল) নির্বিঘ্নেই মিটেছে বলে জানিয়েছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রাজনৈতিক খুনোখুনি বা বোমাবাজির খবর সামনে আসেনি। সেই সঙ্গে কলকাতায় কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। সামনে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারি। পোস্টাল ব্যালট পেপার শেষে শুরু হয় ইভিএমের ভোটগণনা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার পরিধিতে বিএনএস ১৬৩ জারি করা হয়েছে। যান চলাচলে বেশ একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?