দাহ্য পদার্থের জন্যই হোটেলে আগুন, মৃত-আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়বাজার এলাকার মেছুয়াবাজারের হোটেলে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ১১জনের একটি দল এই ঘটনার তদন্ত শুরু করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে হাজির না থাকলেও দিঘা থেকে ফোনে যোগাযোগ রেখেছেন। সঠিক তদন্তের নির্দেশও দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, ওই হোটেলে দাহ্য পদার্থ মজুত করা ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

ভয়াবহ দুর্ঘটানায় মৃতদের পরিবারের পাশে থাকার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।  মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার মেছুয়া বাজার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর অবস্থায় হোটেল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ৮ ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন।হোটেলে ঢোকা বেরোনোর জন্য একটাই রাস্তা। এরফলে অনেকেই আগুনে আটকে পড়েন। কোনো ভাবেই বেরোনোর রাস্তা পাননি তাঁরা। সেখানেই  মৃত্যু হয়েছে ১৫ জনের।  অনেকেই হোটেলের ঘরেই আটকে পড়েন।

সূত্রের খবর, এই হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন। ছাদে আটকে পড়াদের ল্যাডারে করে পাশের বাড়ির ছাদে নামানো হয়। দমকলের মই করে নিচে নামিয়ে আনা হয় আবাসিকদের কয়েকজনকে।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC