প্রয়াত বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

প্রয়াত বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। হাঁদাভোঁদা ও বাঁটুল দি গ্রেটের স্রস্টা থেমে গেলেন ৯৬ বছর বয়সেই। তাঁর মৃত্যু বাংলার শিশু ও কিশোর সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার মানলেন হাঁদা ভোঁদার স্রষ্টা। থেমে গেল বাঁটুল দি গ্রেটের যাত্রাও। ৯৬  বছর বয়সে চলে গেলেন বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকাল থেকেই তাঁর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যদিও সোমবার তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্ট শুরু হওয়ার পাশাপাশি প্রেশার খুব দ্রুত হারে ওঠানামা করতে শুরু করে। এমনকি চিকিৎসায় আর সেভাবে সাড়াও দিচ্ছিলেন নাও তিনি।  বেলভিউ নার্সিংহোমে ভর্তি থাকা এই প্রবীণ শিল্পীর শারীরিক পরিস্থিতিকে চিকিৎসকদের বোর্ড ‘অতি সঙ্কটজনক’ বলে চিহ্নিত করেছিল। তাঁরা এটাও জানিয়েছিলেন ওই অবস্থা থেকে এই প্রবীণ শিল্পীকে বের করে আনা বেশ চ্যালেঞ্জের। কারন বার্ধক্যজনিত সমস্যার জন্য তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারছেন না। শেষে সব চেষ্টা থামিয়ে পরলোকেই গমন করলেন নারায়ণবাবু। 

নারায়ণবাবুর বার্ধক্যজনিত থেরাপি চলছিল হাসপাতালেই। সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হতে দেখা গিয়েছিল। পরিবার এবং চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছিলেন। কিন্তু এদিন সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে থাকলেও তাঁর সেখানেও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।  নারায়ণবাবুর এই অবস্থার উন্নতি কী ভাবে ঘটানো যায় তা ঠিক করতে এদিনই মেডিকেল বোর্ড গঠন করা্র কথা জানানো হয়েছিল হাসপাতালের তরফে। সেখানেই তাঁর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হত। কিন্তু তার আগেই ঘটে গেল নক্ষত্রপতন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নারায়ণবাবুর শরীরে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা যাচ্ছিল এদিন সকাল থেকেই। সেই কারনেই সম্ভবত তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারচ্ছিলেন না। 

নারায়ণবাবুর চিকিৎসক সমরজিৎ নস্কর এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সোমবার বেশ ভালই ছিলেন নারায়ণবাবু। ডাকলে সাড়াও দিয়েছেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর। ভেন্টিলেশনে থাকলেও শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তাঁর বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছিল তাই। সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা যাচ্ছিল। শরীরের কোনও অঙ্গে ব্যাকটিরিয়াঘটিত কোনও সংক্রমণ যদি রক্তে প্রবেশ করে, তখন তাকে সেপ্টিসেমিয়া বলে। এর প্রভাবে শরীরের নানা অঙ্গ ক্ষতিগ্রস্থ হতে পারে। তা থেকে একাধিক অঙ্গ অকেজো হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এক্ষেত্রেও সেটাই হয়েছে।’

উল্লেখ্য বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে দেখতেও যান হাসপাতালে। সেখানে অরূপের কাছ থেকে নারায়ণবাবুর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এখন যেন সব চেষ্টাই মুখ থুবড়ে পড়তে দেখা গেল। সব বাঁধন কাটিয়ে চলে গেলেন নারায়ণ দেবনাথ। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের