স্মরণ সভায় সমীর পূততুণ্ডের প্রশংসায় পঞ্চমুখ কান্তি গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্চিত জেতার আসনে না লড়ে, অনুর্বর জমিকে উর্বর করার লড়াইতে বিশ্বাস করতেন তিনি।জয়নগর, কুলতলি, মথুরাপুর এলাকার রাজনৈতিক লড়াইয়ে মুখ ছিলেন তিনি। সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন উঠে এল তাঁর আপোষহীন লড়াইয়ের কথা। তিনি আর কেউ নন। নামটা সবারই পরিচিত। সমীর পূততুণ্ড(Samir Putatunda) । দীর্ঘ রাজনৈতিক লড়াই করা জীবনে সম্প্রতি তারার দেশে পাড়ি দিয়েছেন তিনি।সোমবার যাদবপুর সংস্কৃতি চক্রে পালিত হল সমীর পূততুণ্ডের পারিবারিক স্মরণ সভা। দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ হাজির হয়ে সেই স্মরণ সভায়((Condolence Meeting) মনের মনিকোঠায় ধরে রাখলেন লড়াকু নেতা সমীর পূততুণ্ডের স্মৃতিচারণা।

এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে রাজনৈতিক জীবনের একাধিক সদস্য। বর্ষিয়ান সিপিএম নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়(Kanti Gangopadhay) স্মৃতির পাতা থেকে তুলে আনলেন তাঁর সম্পর্কে একাধিক অজানা কথা।তিনি স্মৃতিচারণা করতে গিয়ে তুলে ধরেন সমীর পূততুণ্ডের অসীম সাহসের কথা। রাজনৈতিক জীবনে আন্দোলন করতে গিয়ে গুলি বিদ্ধ হওয়ার কথা, লড়াইয়ের কথা। জয়নগর, কুলতলি, মথুরাপুর এলাকার রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,নিশ্চিত জেতার আসনে না লড়ে, অনুর্বর জমিকে উর্বর করার কথা বলত সমীর। মাটি কামড়ে পড়ে থাকতে জানত সে। কয়েক দিন আগে এক সঙ্গে হাসপাতালে ভর্তি ছিলেন কান্তি গাঙ্গুলি ও সমীর পূততুণ্ড। একই রোগে আক্রান্ত দুজনেই।

শারিরীক অসুস্থতা নিয়ে দুজনের মধ্যে কথাও হয়েছে। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জীবনের শেষ দিন পর্যন্ত মনের অন্দরে থাকবে সমীর বলে জানান কান্তি গাঙ্গুলী।অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্র সিং যাদব। তাঁর স্মৃতি থেকে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরেন স্মরণ সভায়।হাজির ছিলেন চিকিৎসক মহলের অনেকেই। ড. দেবী শেঠি হাজির না থাকতে পারলেও ভিডিও বার্তা দিয়েছেন। দীর্ঘ ৩০ বছরের সম্পর্কের কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিকিৎসক ডঃ দেবি শেঠি(Dr. Devi Shetty)।

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস