উলুবেড়িয়া সহ ৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া-সহ ৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। রবিবার যে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে, তার মধ্যে বনগাঁ (Banga)লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নির্বাচিত করা হয় প্রদীপ বিশ্বাসকে। উলুবেড়িয়া(Ulaberia) লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীক চিহ্নে লড়াই করবেন আজাহার মল্লিক এবং পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল(Ghatal) থেকে কংগ্রেসের প্রার্থী ডক্টর পাপিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,গত ২১ মার্চ ৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে এআইসিসি। বহরমপুর, কলকাতা উত্তর, পুরুলিয়া, বীরভূম, জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং রানিগঞ্জের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।বহরমপুর(Baharampur) থেকে প্রার্থী করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।

এছাড়া কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাত, বীরভূমে মিল্টন রশিদ, রানিগঞ্জে আলি ইমরান রামজ ওরফে ভিক্টর, মালদহ উত্তরে মোস্তাক আলম, মালদহ দক্ষিণ থেকে কংগ্রেসের প্রতীক চিহ্ন তে লড়বেন ঈশাখান চৌধুরী। এরপর গত ২ এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। ওই আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়বেন অধ্যাপক মুনিশ তামাং।তিন দফায় মোট ১২ টি আসনের প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করে কংগ্রেস।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান