গণি খানের নামে মেট্রো স্টেশন হোক, রেলমন্ত্রীর কাছে দাবি মালদার কংগ্রেস সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এসপ্লানেড, পার্ক স্ট্রীট, শিয়ালদা বা নতুন যে মেট্রো স্টেশনগুলি গড়ে উঠছে তার কোন একটির নাম প্রয়াত রেলমন্ত্রী গনি খান চৌধুরীর(Gani Khan Chowdhury) নামে করার জন্য দাবি তুলেছে কংগ্রেস। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলবেন মালদহের দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী(MP Isha Khan Chowdhury)। তিনি সম্পর্কে প্রয়াত রেলমন্ত্রী গণি খান চৌধুরীর ভাই হাশেম খান চৌধুরীর ছেলে। ইতিমধ্যে কলকাতা মেট্রো রেলের ম্যানেজিং ডিরেক্টরের(Kolkata Metro Rail M.D.) উদ্দেশ্যে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন মালদহ জেলা যুব কংগ্রেসের সভাপতি সরওয়ার জাহান। চিঠিতে তিনি প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী এবং বাংলার অন্যতম রাজনীতিবিদ গনি খান চৌধুরীর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণের দাবী জানিয়েছেন।

চিঠিতে ওই যুবনেতা উল্লেখ করেন, ভারতবর্ষের মেট্রোরেলের ইতিহাসে কলকাতা প্রথম শহর হিসেবে পথ দেখিয়েছিল। এই অভাবনীয় পদক্ষেপের নেপথ্যে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছিলেন প্রয়াত রেলমন্ত্রী গনি খান চৌধুরী। তিনি ১৯৮০ দশকে সংসদে জোরালো ভাবে কলকাতাকে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন যখন দক্ষিণ ভারতের শহরগুলোকে বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হচ্ছিল। চিঠিতে উল্লেখ করা হয়েছে এত বড় অবদান থাকা সত্ত্বেও কলকাতা মেট্রোর কোন স্টেশন এখনো পর্যন্ত তার নামে হয়নি। যদি গণি খান চৌধুরী নামে কোন একটি মেট্রো স্টেশন করা হয় সে ক্ষেত্রে ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং নতুন প্রজন্ম এই প্রয়াত নেতার অবদান জানতে পারবে বলে বলা হয়েছে।

ফের রাজনীতিতে দূরদৃষ্টির গুরুত্ব আরো একবার প্রকাশ্যে আসবে । ১৯৮০ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর গনি খান চৌধুরীকে রেলমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সেই সময় ভারতের রেলের তরফে পশ্চিমবঙ্গে বহু উন্নয়নমূলক কাজ হয়েছিল বলে দাবি কংগ্রেসের। কলকাতায় মেট্রো রেল চলাচলের সূচনা হয়েছিল। মালদহ লোকসভা আসন থেকে জয়ী হয়ে একাধিকবার সংসদে গিয়েছিলেন গনি খান চৌধুরী। এইসব কথা উল্লেখ করে খুব শীঘ্রই গুণী গান চৌধুরীর ভাইপো সাংসদ ঈশা খান চৌধুরী রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণবের মুখোমুখি হবেন। একটাই দাবি থাকবে প্রয়াত রেল মন্ত্রীর নামে যেকোনো একটি মেট্রো স্টেশন হোক কলকাতায়।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া