মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বিজেপি কর্মীর পরিবারের

রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে এবার আদালত্ অবমাননার মামলা দায়ের করলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে এবার আদালত্ অবমাননার মামলা দায়ের করলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্যের তরফে ক্ষতিপূরণের অর্থ না দেওয়ায় এই মামলা করেন নিহত বিজেপি কর্মীর পরিবার। আগামী ৪ জুলাই এই মামলার শুনানি।

২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন ২ মে কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এরপর মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত হয় দু’বার। অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত নির্দেশ দিয়েছিল ভোট পরবর্তী হিংসা মামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিহতদের পরিবারকে রাজ্যের তরফে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর আদালত আবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে ১৪ দিনের নোটিশ দেয়। ৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও টাকা দেওয়া হয়নি। আর সেই কারণে এবার মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন তাঁরা।

উল্লেখ্য সম্প্রতি নবান্নে গিয়েছিলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। নবান্নে মুখ্যসচিবের দফতরে একটি চিঠিও দেন তিনি। সেই চিঠিতে বলা হয়েছিল আগামী ১৫ দিনের মধ্যে আদালতের নির্দেশ মতো রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের টাকা না দেওয়া হলে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। আর এবার মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন অভিজিৎ সরকারের পরিবার।

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?