‘রিমল’ আতঙ্ক, রবিবার দুপুর থেকে দমদম বিমানবন্দরে বন্ধ বিমান ওঠা-নামা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘রিমলের’ তাণ্ডব থেকে বাঁচতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে টানা ২১ ঘন্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামিকাল রবিবার দুপুর বারোটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে না কোনও বিমান উড়বে, না কোনও বিমান নামবে। আবহাওয়ার দুর্যোগের জন্য ২১ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নজিরবিহীন।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষে শনিবার সন্ধ্যায় জানানো হয়েছে, রবিবার রাত ১১টা থেকে মধ্যরাতের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রিমল’। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটারের মধ্যে৷ এর জেরে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কার্যত লণ্ডভণ্ড হতে পারে শহর ও শহরতলী। আর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরেই জরুরি বৈঠকে বসেন বিমানবন্দরের পদস্থ আধিকারিকরা। ওই বৈঠকেই ঠিক হয়, রবিবার দুপুর বারোটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। যাত্রীরা যাতে বিমান ধরার জন্য এসে দুর্ভোগ না পোহান তার জন্যই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রিমল’ এর কারণে শুধু যে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকছে তাই নয়, পূর্ব রেলের তরফেও কমপক্ষে ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখা, হাসনাবাদ শাখা এবং হাওড়া শাখায় ওই লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা