হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ফের হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার ৮০ বছরের বৃদ্ধার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল। উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার এক ৮০ বছরের বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল। হাওড়ায় উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা ওই বৃদ্ধা। এই নিয়ে ১১ দিনের মধ্যে উলুবেড়িয়ায় আরও একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল। জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম, আম্মাজান বিবি। এই ঘটনায় বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তার থেকে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মঙ্গলবার দুপুরে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয়রা ক্ষোভে ফুঁসতে থাকেন। বিদ্যুত ববণ্টনকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার মানুষজন। মঙ্গলবার আম্মাজান বিবি নামের ওই বৃদ্ধা তাঁর পোষ্য ছাগলের খাবার আনার উদ্দেশে বের হয়েছিলেন। সেই সময় রাস্তায় পড়ে থাকা ওই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। বাড়ি থেকে ৫০ মিটার দূরে পুকুর পাড়ে পায়ে তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পৌঁছয় উলুবেড়িয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে যান বিদ্যুৎ বন্টনকারী সংস্থার লোকজনও। ওই বৃদ্ধাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনায় দায় এড়িয়েছে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। তাদের দাবি, বড় গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার জেরে এই তার ছিঁড়ে যায়। কিন্তু কোনও অভিযোগ না পাওয়ায় বযবস্ত্যহা নেওয়া হয়নি। আর তার জেরে ঘটে এই দুর্ঘটনা।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪