যুবভারতীতে ডার্বি দেখতে এসে হৃদরোগে মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের

শনিবার কলকাতা ডার্বি দেখতে এসে প্রাণ হারালেন এক ইস্টবেঙ্গল সমর্থক। ম্যাচ চলাকালীনই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডার্বি ম্যাচ দেখতে এসে প্রাণ হারালেন এক ইস্টবেঙ্গল সমর্থক। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীনই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রথমার্ধের খেলা চলাকালীন ১৫ মিনিটের মাথায় বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা জয় শঙ্কর সাহা নামে ওই সমর্থক আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। ৩৭ বছর বয়স তাঁর। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৭ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। মৃত ব্যক্তির স্ত্রী এবং এক সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়। ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৬০ হাজারেরও বেশি সমর্থক। ম্যাচটি এটিকে মোহনবাগান ২-০ ব্যবধানে জিতেছে। তবে সেই ফলাফল দেখার আগেই প্রয়াত হন ওই সমর্থক। পুলিশ সূত্রে খবর, প্রথমার্ধের খেলা শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই ওই সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। পুলিশ তাঁকে এসকর্ট করে নিয়ে আসে স্থানীয় আমরি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। চিকিৎসকরা জয়শঙ্করকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে লাগেনি। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার ৩৭ মিনিট পরে রাত ৯টা বেজে ৭ মিনিটে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল পর্যন্ত তাঁর দেহ হাসপাতালের মর্গেই রাখা থাকবে। তার পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। জয়শঙ্কর কোন দলের সমর্থক ছিলেন তা জানাতে চায়নি পুলিশ। তবে স্থানীয়দের দাবি, তিনি ইস্টবেঙ্গলের গ্যালারিতে বসেছিলেন।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক