সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেবরায় সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের তদন্তে ফের সিআইডির মুখোমুখি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। পর পর দু’দিন জমি-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের তাঁকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এ বার মূলত ডেবরার চাকরি-দুর্নীতি মামলার তদন্তেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

সুমিত নিজেই জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে তাঁকে। ডেবরায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের তদন্তে সুমিতের ভূমিকা এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য জানতে চাইতে পারেন তদন্তকারীরা। একই সঙ্গে, জমি-দুর্নীতি মামলার বিষয়েও তাঁকে ফের প্রশ্ন করা হতে পারে। এর আগে শনিবার ও রবিবার টানা দু’দিন ভবানী ভবনে হাজিরা দেন সুমিত। শনিবার প্রায় ১০ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রবিবারও দীর্ঘ সময় তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা। দু’দিনই সিআইডি দফতর থেকে বেরিয়ে সরাসরি অভিষেকের বাসভবনে যান তিনি।

আরও পড়ুনঃ হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চাকরি-দুর্নীতি মামলায় গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। গত বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁকে শর্তসাপেক্ষে আইনি রক্ষাকবচ দেয়। এর আগে হাইকোর্টও চাকরি-দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছিল। এবার সেই মামলার তদন্তেই সোমবার ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে সুমিত। ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেটাই নজরে।

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর