পার্থ-ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার দিলীপ ঘোষের দলিল!

ধৃত মিডলম্যানের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল দিলীপ ঘোষের নামে দলিল! প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসাবে কাজ করত বলে দাবি তদন্তকারীদের। সেই প্রসন্নর ফ্ল্যাট থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির নামে দলিল উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে সিজার লিস্ট জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ৮ নম্বর পয়েন্টে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নামে জমির দলিলের উল্লেখ রয়েছে। সিবিআইয়ের (CBI) সিজার লিস্টে এই তথ্য সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। এমনকি ধৃত মিডলম্যানের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিও। 

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে মিডলম্যান প্রসন্ন রায়কে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। গোয়েন্দাদের দাবি, প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলেছে দিলীপ ঘোষের দলিল। এই মিডলম্যানের সঙ্গে দিলীপ ঘোষের যোগাযোগের কথা সামনে আসায় এবার শুরু হয়েছে নতুন করে চর্চা। কেন ওই ব্যক্তির কাছে দিলীপ ঘোষের দলিল? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, ‘আমার ওই কমপ্লেক্সে ফ্ল্যাট ছিল। ইলেকট্রিক কানেকশনের জন্য দলিল দিয়েছিলাম। আগে পরিচয় ছিল। ও যে অন্য কোনও কাজে যুক্ত, জানতাম না।’ সিবিআই সূত্রে দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি জমির দলিল ছিল সেটি। জনৈক সৌভিক মজুমদারের কাছ থেকে জমিটি কেনেন দিলীপ ঘোষ। ইতিমধ্যে বিরোধীরা নিয়োগ দুর্নীতির মিডলম্যানের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার নিয়ে সুর চড়ানো শুরু করেছে।

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘মন থেকে ককরোচদের সমর্থন’, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে হলিউড অভিনেতা

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি