সাগরদিঘিতে হার, তৃণমূলের দুই সাংসদকে তিরস্কার মমতার

সাগরদিঘি আসন হাতছাড়া হওয়ার পিছনে প্রার্থী বাছাইও বড় কারণ বলে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হেরে যাওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র তিরস্কারের মুখে পড়লেন তৃণমূলের দু্ই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খান। আজ শুক্রবার সাংগঠনিক বৈঠকের সময়েই সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদের দলীয় সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের খানের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘জেতা আসন হাতছাড়া হলো কীভাবে? আপনারা দুজনেই অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন’।

সাগরদিঘি আসন হাতছাড়া হওয়ার পিছনে প্রার্থী বাছাইও বড় কারণ বলে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে উঠে এসেছে। গত বিধানসভা ভোটে তিনি জিতেছিলেন সেই প্রয়াত সুব্রত সাহার পরিবারের কাউকে প্রার্থী করা হলে আসনটি হাতছাড়া হতো না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে এদিনের বৈঠকে মমতা বলেন, ‘সুব্রত সাহার ছেলেকেই টিকিট দিতাম। কিন্তু ওর বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। তাই টিকিট দেওয়া হয়নি।’

সাগরদিঘির মতো সংখ্যালঘু প্রভাবিত আসনে হেরে যাওয়ায় কিছুটা হলেও বিপাকে পড়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। সংখ্যালঘু ভোটাররা বিরূপ হলে পঞ্চায়েত ভোটে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তাঁরা। তাই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতে নতুন করে ঝাঁপিয়েছে। এদিনের বৈঠকে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলামকে সরিয়ে মোশারফ হোসেনকে নিয়ে আসা হয়েছে। হাজি নুরুলকে অবশ্য সংগঠনের চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?