হাসপাতালে মমতাকে দেখে ‘দিদি জিন্দাবাদ’ স্লোগান খুদের

বৃহস্পতিবার পায়ের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যেখানে যান মানুষের ভিড় তাঁকে ঘিরে ধরে। কেউ অভাব অভিযোগের কথা জানাতে, কেউ বা নিছক ভালবাসার টানে। কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েও যে এক খুদের মুখ থেকে জয়ধ্বনি শুনতে পাবেন তা বোধয় ভাবেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার পায়ের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ডেক্সা স্ক্যান করিয়ে এসএসকেএম হাসপাতালের ইউসিএম ভবন থেকে বেরোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট থাকায় কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। এমন সময় তাঁর কানে আসে কেউ স্লোগান দিয়েছেন ‘দিদি জিন্দাবাদ’ বলে। শব্দ শোনার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই দিকে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক শিশুকন্যাকে তার বাবার সঙ্গে দেখা যায়। ওই শিশু মুখ্যমন্ত্রীকে দেখে ‘দিদি জিন্দাবাদ’ স্লোগান দেয়।

জানা গিয়েছে, মমতার জয়ধ্বনি দেওয়া ওই শিশুর নাম সিফা হায়াত। হাওড়ার বাউড়িয়ার বাসিন্দা সে। বৃহস্পতিবার তার বাবা মায়ের সঙ্গে হাসপাতালে এসেছে শিশুটি। শিশুটির মা বর্তমানে অন্তঃসত্ত্বা। মূলত তাঁকেই ডাক্তার দেখানোর জন্য এদিন সপরিবারে হাসপাতালে এসেছে তারা। এদিন মুখ্যমন্ত্রী ওই শিশুকে তার নাম জিজ্ঞাসা করেন। এরপর কেন হাসপাতালে এসেছে তা জানতে চাইলে মায়ের কথা জানায় ছোট্ট সিফা। মুখ্যমন্ত্রী তাঁদের আরোগ্য করে এগিয়ে যান গাড়ির দিকে।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫