বঙ্গে অমিত, বেপাত্তা দিলীপ, শাহি সফরকে গুরুত্বই দিচ্ছেন না

অমিত শাহের দুই দিনের বাংলা সফরে ধারেকাছেও দেখা যাবে না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। নিজেকে দূরে সরিয়েই রাখছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নয়। বার বার। একাধিকবার। এবং আবারও। দিল্লি থেকে বাংলায়(Bengal) উড়ে এলেন বিজেপির(BJP) নম্বর টু এবং দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। অথচ তাঁর সেই সফরকে কিনা গুরুত্বই দিচ্ছেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। অমিত শাহের ২ দিনের বঙ্গ সফরের ধারেকাছেও নেই দিলীপ। কার্যত এই শাহি সফরের মাঝে কোথাও দেখা মিলবে না দিলীপ ঘোষের। তিনি নিজের কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকবেন এই দুইদিন। যখন অমিত সফরের জেরে বঙ্গ বিজেপির প্রায় সব নেতানেত্রী গিয়ে হাজির হয়েছেন বীরভূম মাটিতে বা থাকবেন কলকাতার বুকে, সেই তালিকায় দেখাই মিলবে না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। তিনি থাকছেন এই সবের থেকে যোজন যোজন দূরে। এর আগেও শাহের সফরকালে দিলীপকে তাঁর ধারেকাছে দেখা যায়নি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরকালেও দিলীপকে দেখা যায়নি। এবার্বে আবারও সেই একই ঘটনার পুনঃরাবৃত্তি ঘটল।

আরও পড়ুন সিউড়ির সার্কিট হাউসেই শাহি ভোজ সারবেন শাহ, খোঁচা তৃণমূলের

কিন্তু শাহি সফরে কেন অনুপস্থিত দিলীপ? সূত্রে জানা গিয়েছে, দিলীপ গুরুত্ব পান না অমিতের কাছে বা নাড্ডার কাছে। তাই কিছুটা অভিমানের জায়গা থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখছেন তিনি। অস্বীকার করার উপায় নেই দিলীপ এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সেরা সভাপতি। তাঁর সভাপতিত্বকালেই বাংলার বুকে বিজেপির সব থেকে বেশি বিস্তার ঘটেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ১৮টি আসন প্রাপ্তি বা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ৭৭টি আসন প্রাপ্তির ঘটনা দিলীপের আমলেই ঘটেছে। অথচ সেই ফলাফল বা সাফল্যকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় বসানো হয় সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) যার আমলে বাংলার বুকে একের পর এক নির্বাচনে বিজেপি শুধু হেরেই চলেছে তাই নয়, জায়গায় জায়গায় জামানত জব্দ হচ্ছে বিজেপির। দিলীপ যে সাফল্য বাংলার বুকে দেখিয়ে গিয়েছেন তার ধারে কাছে আসতে পারছেন না সুকান্ত।

আরও পড়ুন কেষ্টগড়ে অমিত শাহ, খুশির হাসি তৃণমূলে, কেন জানেন?

একই রকম ভাবে সামনে এসেছে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গুরুত্বও। বঙ্গ বিজেপিতে শুভেন্দু একা ও কোনঠাসা হচ্ছেন নিত্যদিন। তারপরেও তাঁকে রাজ্যের বিরোধী দলনেতার পদে বসিয়ে রাখা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে গুরুত্বও দিয়ে চলেছে। অথচ শুভেন্দু যে যে নির্বাচনে দলকে জেতাবার দায়িত্ব নিয়েছিলেন সেই সব নির্বাচনে বিজেপি শুধু গোহারান হেরেছে তাই নয়, জামানতও খুইয়ে বসে রয়েছে। অর্থাৎ রাজ্য রাজনীতিতে শুভেন্দুর যে দাপট এতকাল ধরে চোখে পড়ত তা অস্তমিত বিজেপি পর্বে। অথচ দিলীপকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই মূলত দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুকান্ত-শুভেন্দুর গুরুত্ব থেকে যাওয়ায় দিলীপ নিজেকে এইসব কর্মসূচী থেকে দূরে সরিয়ে রেখেছেন। একইসঙ্গে প্রকট হয়েছে পদ্মের গোষ্ঠীদ্বন্দ্বও।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা