বাংলায় বাবরি মসজিদ হবে না, গীতাপাঠ অনুষ্ঠানে সুর চড়ালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি :  ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান থেকে বিভাজন নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন,বাংলায় বাবরি মসজিদ হবে না। পশ্চিমবঙ্গ বিভাজনের শিকার হয়েছে। বিভাজনের বলি হয়েছেন বহু মানুষ। ভবিষ্যতে যাতে এই বিভাজন না হয়, কাউকে পরাধীন না হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রামমন্দির, কৃষ্ণমন্দির করা হয়েছে, গীতাপাঠও করা হচ্ছে।

সনাতন সংস্কৃতি পর্ষদ পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ভোর হতেই বঙ্গের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ এসে উপস্থিত হয়েছেন। সেখানেই সস্ত্রীক গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির কোনও অনুষ্ঠানে এখন আর তেমনভাবে দেখতে পাওয়া যায় না দিলীপ ঘোষকে। কিন্তু রবিবার সনাতন সংস্কৃতি পর্ষদের অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বের সঙ্গে হাজির ছিলেন দিলীপও। সমস্ত জল্পনা সরিয়ে এদিন হাজির হয়েছিলেন তিনি।

বাবরি মসজিদ তৈরি নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই নিয়েই তাঁর মন্তব্য বাবরি মসজিদ তৈরি হবে না। বিভাজন না হওয়ার কথা বলেছেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে পাল্টা এক হাত নিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। তিনি বলেছেন, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপি নেতাদের কোনও তফাত নেই।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া সহ অন্যান্য বিবিধ সম্প্রদায়কেও। স্তোত্রপাঠ ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। এর আগে ২০২৪ সালেও ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। ব্রিগেড গ্রাউন্ড মুখরিত হয়ে উঠেছে হরি নামে।

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব