বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গেছেন। নতুন পুরনো বলে দলে কিছু নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল ও থাকবে। দিলীপ ঘোষ মঙ্গলবার বিকেলে সল্টলেকের কার্যালয়ে পা রাখতেই এই মন্তব্য রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমিক ভট্টাচার্যর(Samik Bhattacharya)। দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি চাইবো নতুন রাজ্য সভাপতি মেদিনীপুরে পা রাখুন। তিনি নিজে বলেন আমাকে সব জায়গাতে থাকতে হবে সেই মানে নেই। সমস্ত জল্পনার অবসান ঘটাতে আমি নিজে সল্টলেকের কার্যালয়ে এসেছি দাবি করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের বলেন, বর্তমান রাজ্য সভাপতি বলেছেন তিনি নাকি ‘সেলেবেল নন’। তিনি ঠিক বলেছেন। এই কথা বলে দিলীপ ঘোষ এর ব্যাখ্যা হল মার্কেটে যার দাম থাকে ,তাকে ঘিরে জল্পনা দেখা দেয়। তাকে নিয়ে সেলের কথা উঠে।

আর যার মার্কেটে দাম নেই সে পড়ে থাকে। তাকে কেউ সেল করার কথা ভাবে না।তিনি আরোও বলেন শমিক ভট্টাচার্য সিনিয়র নেতা। সব পুরনো কর্মী নতুন সভাপতির সঙ্গে আছে। দিলীপ ঘোষ দাবি করেন, তিনি মেদিনীপুরের সংগঠনের দায়িত্বে রয়েছেন। তার আবদার নতুন সভাপতি মেদিনীপুরে আসুক। নয়া রাজ্য সভাপতি সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ ও শমিক ভট্টাচার্য উভয়ের দাবি আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্মফুল। দিলীপ ঘোষ(Dilip Ghosh) সল্টলেকে বিজেপির কার্যালয় মঙ্গলবার বিকেলে পা রাখার পর ২১ শে জুলাই নিয়ে যে জোর জল্পনা উঠেছিল তার সবকিছুর অবসান ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছিল, দিলীপ ঘোষ কোথাও যায়নি। তিনি কোথাও যাবেন না। সময় মত তাকে সঠিক জায়গায় কাজে লাগানো হবে। বিগত দিনে নয়া বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার সময় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে প্রাক্তন সভাপতি কে বলতে শোনা গেছিল তিনি আমন্ত্রণ পাননি তাই তিনি ওই অনুষ্ঠানে যান নি। একুশে জুলাই তাকে নতুন রূপে দেখা যাবে বলে নিজেই ইকো পার্কে প্রাতঃভ্রমনে গিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ।

যে মান – অভিমান ও দূরত্ব চলছিল দলের সঙ্গে দিলিপ ঘোষের বিগত দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর কাছে সস্ত্রীক পৌঁছে সৌজন্যমূলক সাক্ষাৎকারকে কেন্দ্র করে তার ইতি ঘটলো মঙ্গলের অপরাহ্নে। মঙ্গলবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে বলতে শোনা গেল পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়ে যায় তার জন্যই লড়াই চালাচ্ছে বিজেপি। সেই লড়াইয়ে তিনি জয় হবে বলে দাবি করেন। নতুন রাজ্য সভাপতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee) আগামী দিন ক্ষমতায় থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিশ্চিত।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে