দুর্গাপূজায় নতুন জামা কাপড়ের সঙ্গে দেওয়া হল মশারি উপহার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর দুর্গাপূজার সময় শহরে ফুটপাতবাসী সহ দরিদ্র মানুষজনকে নতুন জামা কাপড় বিতরণ করা হবিধায়ক মদন মিত্র নিজেই মশার তেল স্প্রে করেন কালীঘাটের আশেপাশে অলিগলি সহ মন্ডপগুলিতে। কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় জানান, এলাকার গরীব মানুষকে জামাকাপড়ের বদলে, তাদের জীবন বাঁচাতে পুজো উপহার হিসেবে মশারি প্রদান করা হয়।

কলকাতা পুরসভার ৭৩ ও ৮৩ নম্বর ওয়ার্ডে যৌথ উদ্যোগে ওই এলাকায় মশারি বিতরণ থেকে শুরু করে ব্লিচিং পাউডার ও মশার তেল ছড়ানো হয়। কাজরী বন্দ্যোপাধ্যায় আরো জানান, সম্প্রতি কালীঘাটের পটুয়াপাড়া ও আদি গঙ্গারপার এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে দেখা গেছে বেশ কিছু জায়গায় মশার লার্ভা থাকছে। তাই পটুয়াপাড়া সহ ওইসব এলাকায় অলিতে গলিতে প্রতিটি বাড়িতে পুরস্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি, মশা নিধনে জোর অভিযান চালানো হচ্ছে। কোথাও যাতে প্লাস্টিক জমে না থাকে এবং জল জমে মশা জন্মাতে না পারে তার জন্য চলছে অভিযান।

অন্যদিকে শনিবার কালীঘাটে মশারি বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, উত্তরবঙ্গে গেস্ট হাউস আগের থেকে কারোর জন্য বুকিং থাকলে মিঠুন চক্রবর্তী এমন কোন ব্যক্তি না যে তাকেই সেই ঘর দিতে হবে। মিঠুনদার উচিত বিজেপিকে বলে একটি নতুন গেস্ট হাউস তৈরি করে নেওয়া। 

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,এ বছর প্রতিটি পূজা মন্ডপে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সতর্কতা প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । জনসচেতনতা বাড়াতে বড় বড় হোডিং পুজোর কদিন শহর জুড়ে দেওয়ার পাশাপাশি ,পুজো মণ্ডপ গুলি থেকে মাইকে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । যাতে জনসচেতনতা গড়ে ওঠে। কারণ জনসচেতনতা গড়ে উঠলে তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল