পুরনিয়োগ দুর্নীতির মামলায় বহাল CBI তদন্ত, রায় হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্য সরকারের। পুরনিয়োগ দুর্নীতির মামলায় CBI তদন্তই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) ৬০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির(Municipality Recruitment Scam) ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলাও দায়ের হয়। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijeet Gangopadhay) CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তার জেরে ওই মামলা গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে। কিন্তু সেখানেও বহাল থাকে একই রায়। এরপর রাজ্য দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেখানেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল CBI তদন্তের নির্দেশ থাকছে। এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগেকার রায়ই বহাল রাখলেন।

আরও পড়ুন যাদবপুর পাচ্ছে না উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা, নেপথ্যে বাজেট

রাজ্যে নিয়োগ দুর্নীতির ঘটনায় উঠে এসেছিল অয়ন শীলের নাম। তার সংস্থাই আবার পুরনিয়োগের দায়িত্বে ছিল। পরীক্ষাও নিয়েছিল সেই সংস্থা, নিয়োগের সুপারিশও করেছিল সেই সংস্থা। নিয়োগ দুর্নীতির ঘটনায় অয়নের বাড়িতে থেকেই মিলেছিল পুরনিয়োগের দস্তাবেজ ও OMR Sheet। মনে করা হচ্ছে সেই OMR Sheet-এ বিকৃতি ঘটিয়ে যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে। তার জেরেই CBI তদন্তের আর্জি এসেছিল হাইকোর্টে। এদিনের রায়ের পরে সেই তদন্তে আর কোনও বাধা রইল না। তবে এই মামলা এখনও সুপ্রিম কোর্টেও চলছে। দেখার বিষয় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জেতে কিনা। তবে অস্বীকার করার উপায় নেই যে, প্রথমে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ঘটনা ও পরে পুরনিয়োগ দুর্নীতির ঘটনা, দুটি ঘটনাই রাজ্যের শাসক দলের ভাবমূর্তিতে ধাক্কা দিচ্ছে।

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া