এই মুহূর্তে




তড়িঘড়ি ঠাকুরপুকুর থানায় ছুটলেন ডোনা গঙ্গোপাধ্যায়, আচমকা কী হল সৌরভ-পত্নীর?

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ক্রিকেটের ২২ গজের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ঠাকুরপুকুর থানা সেই অভিযোগের ভিত্তিতে এফ আই আর লিপিবদ্ধ করে শুক্রবার সাইবার ক্রাইম শাখার অফিসারদের দিয়ে তদন্ত শুরু করল।ফেসবুকে একটি পেজে তাঁর নাচ নিয়ে কথা বলতে গিয়ে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangully) স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে ঠাকুরপুকুর থানা জানতে পেরেছে ডোনা গঙ্গোপাধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবে যে নিত্যানুষ্ঠান করেছিলেন তাকে ঘিরেই সোশ্যাল মাধ্যমে কুমন্তব্য করা হয়েছে।

অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতীয় দ্রৌপদী নৃত্য অভ্যাস ও অনুষ্ঠান করে চলেছেন গত ৪৫ বছর ধরে প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাই নিজস্ব একটি নাচের প্রশিক্ষণশালাও আছে। গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন। ওডিশি নৃত্যের অনুষ্ঠানেও তিনি যথেষ্ট প্রশংসা করিয়েছেন। পুলিশের কাছে ডোনা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ facebook পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার ‘বডি শেমিং’ – এর পাশাপাশি বিভিন্ন শব্দ প্রয়োগ করে তাকে অপমান করা হয়েছে একজন নৃত্যশিল্পী হিসেবে। এতে তার সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সোশ্যাল মাধ্যমে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করে একজন শিল্পী হিসেবে তাকে সমাজে ছোট করা হয়েছে।

‘বডি শেমিং ‘ও এই বিষয়ে যে সব মন্তব্য করা আছে তার জন্য মহিলার পক্ষে সমাজে যথেষ্ট অপমানজনক বলে অনলাইনে তাকে রীতিমতো হেনস্থা ও অপমানিত করার অভিযোগ তিনি লিখিতভাবে জানিয়েছেন ঠাকুরপুকুর থানায়(Thakurpukur P.S.)। এই অভিযোগের সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়(Dona Gangully) যে ফেসবুক পেজের পোস্টে তাকে অপমান করা হয়েছে সেই ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশটও পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুধু তাই নয় তদন্তের নামে পুলিশ একটি মোবাইল নাম্বারও উদ্ধার করেছে। এবার সেই মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার থেকে। সাইবার ক্রাইম শাখা তদন্তে নেমে যারা এই ধরনের ঘটনা সঙ্গে যুক্ত তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করল। খুব শীঘ্রই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

লন্ডনে চুপিসারে বিয়ে, রয়েছে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক, চেনেন সানি দেওলের স্ত্রী পূজাকে?

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

‘যমজ নয় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেবেন ভারতী’, এ কী বলে ফেললেন অভিনেত্রীর স্বামী?

সম্পর্ক ভাঙছে উদয়-অনামিকার? গুঞ্জন নেট দুনিয়ায়

তেলেঙ্গানায় ফিল্ম সিটি গড়ছেন সলমন, বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ