ব্রেন ডেথের পরেও ৪জনের জীবন বাঁচালেন চিকিৎসক

বুধবার ৪জন মানুষের দেহে প্রতিস্থাপন করা হবে ডা. সংযুক্তা শ্যাম রায়ের লিভার, কিডনি ও চোখের কর্ণিয়া। কুর্নিশ ডা. সংযুক্তা শ্যাম রায়ের পরিবারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের অনেকেই ভগবান বলে মানেন। কেননা তাঁরাই আমাদের জীবনদান করেন চিকিৎসার মাধ্যমে। কিন্তু মৃত্যুর পরেও যে একজন চিকিৎসক আরও বেশ কিছু মানুষকে জীবনদান করতে পারেন সেই নজীর এবার গড়তে চলেছেন ডা. সংযুক্তা শ‌্যাম রায়ের(Dr Sanjukta Shyam Roy) পরিবার। এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনী ডা. সংযুক্তা শ‌্যাম রায়(৪৩) ছিলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের(Apollo Hospital) অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ। গত শনিবার তাঁর মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় হৃদযন্ত্র। পরে তা সচল হলেও রক্ত সরবরাহের অভাবে ক্ষতি হয়ে যায় মস্তিষ্কের। অ্যাপোলো হাসপাতালেই চলছিল তাঁর চিকিৎসা। সেখানেই সোমবার সকালে চিকিৎসকরা বুঝে যান, রোগিনীর ব্রেন ডেথ(Brain Death) হতে চলেছে। তার জেরেই সিদ্ধান্ত নেওয়া হয় ডা. সংযুক্তা শ‌্যাম রায়ের মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে নতুন জীবনদান করা হবে ৪জন মানুষকে। সেই মতন এদিন অর্থাৎ বুধবার ওই ৪জন মানুষের দেহে প্রতিস্থাপন করা হবে ডা. সংযুক্তা শ‌্যাম রায়ের লিভার, কিডনি ও চোখের কর্ণিয়া।

জানা গিয়েছে, সোমবারই অ্যাপোলোর চিকিৎসকরা বুঝে গিয়েছিলেন সংযুক্তার ব্রেন ডেথ হতে চলেছে। এই অবস্থায় তাঁরা সংযুক্তার চিকিৎসক স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। সেখানেই নেওয়া হয় অঙ্গদানের সম্মতি। মঙ্গলবার সংযুক্তাকে ব্রেন ডেথ হিসাবে ঘোষণা করা হয়। তারপর মঙ্গলবার রাতেই সংযুক্তার লিভার, কিডনি ও কর্ণিয়া সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়। এদিন সকাল থেকেই শুরু হয় সেই অঙ্গপ্রতিস্থাপনের কাজ। সংযুক্তার লিভার অ্যাপোলোরই এক রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে। একটি কিডনি পাবেন এসএসকেএমের(SSKM Hospital) এক রোগী এবং অন্য কিডনিটি পাবেন দমদম আইএলএস হাসপাতালের এক রোগী। দিশা আই হসপিটালে(Disha Eye Hospital) ভর্তি এক জন্মান্ধ ব্যক্তি পাবেন সংযুক্তার কর্ণিয়া। মাত্র সাড়ে ৭ বছরের এক মেয়ে ও স্বামীকে রেখে যাওয়া সংযুক্তা এবার এই ৪জনের শরীরে বেঁচে থাকবেন।

চিকিৎসক হিসাবে পেশাগত জীবনে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। কিন্তু মৃত্যুর পরেও তিনজনকে যে নতুন জীবন দেওয়া যায় সেটাই এখন করে দেখাচ্ছেন সংযুক্তার পরিবার। তাই অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ  ডা. সংযুক্তা শ‌্যাম রায়ের পরিবারকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের চিকিৎসক মহল। বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সমর বসাক এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু অত্যন্ত দুঃখের। কিন্তু আমার মনে পড়ছে না কোনও চিকিৎসক মৃত্যুর পরেও এমন নজির করতে পারেন। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে বলি যে এমন নজির যেন আমরাও গড়তে পারি।’

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা