শেষ মুহূর্তে বাতিল বিমান,  যাত্রী বিক্ষোভে উত্তাল কলকাতা বিমানবন্দর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট। আর তাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এই আবহে শুক্রবার সকালে কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে বাতিল হয়েছে বেশ কয়েকটি বিমান । আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা । তাদের অভিযোগ একদম শেষ মুহূর্তে রওনা দেওয়ার আগে যাত্রীদেরকে জানানো হয়, বিমান বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে,  ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে  বিমান ওড়ার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্পাইসজেটের দিল্লিগামী বিমান বাতিল  হয়ে যায়। তাতেই অসন্তুষ্ট বিমান যাত্রীরা ।  তাদের প্রশ্ন , যদি বিমান উড়বে না তাহলে বোডিং পাস কেন ইস্যু করা হল?  বিমান বাতিলের কথা আগে থাকতে কেন জানানো হল না? তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, ঘন কুয়াশায় জানুয়ারির প্রথম সপ্তাহে দু’দিন কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবায় ব্যাঘাত ঘটেছিল। এবার  একই ঘটনার পুনরাবৃত্তি হল  শুক্রবার ।  কারণ, এদিন সকালে  কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দর দৃশ্যমানতা ছিল ৫০ মিটারে। বিমান পরিষেবা ব্যাহত হয়  সেই কারণেই।   কুয়াশায় উড়ান দেরিতে ছাড়া বা বাতিলের  কারণে সমস্যা পড়তে হয় মূলত যাত্রীদের। বলা বাহুল্য  ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে  ট্রেন ও বিমানের পাশাপাশি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে । পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে বেশ কিছুক্ষণ। আর তাতেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন   যাত্রীরা ।

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া