আর নয় অযথা গ্রেফতারি ও বেআইনি আটক, পুলিশকে কড়া বার্তা

সুপ্রিম নির্দেশে রাজ্যের আদালতগুলিকেই এবার সেই অযথা গ্রেফতারি এবং বেআইনি আটকের মতো ঘটনা ঠেকাতে হবে। নির্দেশিকা জারি হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাক্কাটা অবশ্যই প্রথম দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত(Supreme Court)। সেই নির্দেশকে অনুসরণ করেই এবার রাজ্যের পুলিশ(Police) প্রশাসনকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্যের নিম্ন আদালতগুলির জন্য কার্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। সেখানেই বলে দেওয়া হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৪১ নম্বর ধারা পুরোপুরি নিশ্চিত করে তবেই রাজ্যের পুলিশ প্রশাসন গ্রেফতারি(Arrest) ও আটকের(Closed) মতো পদক্ষেপ করতে পারবে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে ওই নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্যের পুলিশ প্রশাসন আর অযথা গ্রেফতারি এবং বেআইনি আটকের মতো ঘটনা ঘটাতে পারবে না। সুপ্রিম নির্দেশে রাজ্যের আদালতগুলিকেই এবার সেই অযথা গ্রেফতারি এবং বেআইনি আটকের মতো ঘটনা ঠেকাতে হবে। সংশ্লিষ্ট বিধি মাথায় রেখেই নিম্ন আদালতগুলিকেও এবার থেকে কাজ করতে হবে।   

ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৪৯৮এ ধারায় অভিযোগ পেলেই আর কাউকে গ্রেফতার করা যাবে না। তদন্ত করে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ মিললে তবেই গ্রেফতারির পদক্ষেপ করা যাবে। এছাড়াও অন্য অপরাধে গ্রেফতারির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪১ নম্বর ধারার অন্তর্ভুক্ত সমস্ত বিধি পূর্ণ করে গ্রেফতারের কারণ লিখিত আকারে পুলিশকে নিম্ন আদালতে জমা দিতে হবে। পুলিশি রিপোর্ট দেখে পুরোপুরি নিশ্চিত হলে তবেই কাউকে হেফাজতে রাখার নির্দেশ দেবেন ম্যাজিস্ট্রেটরা। এছাড়া কোনও অভিযোগের ক্ষেত্রে গ্রেফতার অপ্রয়োজনীয় হলে, তার কারণ দু’সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আকারে জানাতে বাধ্য থাকবেন আইও। হাইকোর্টের তরফে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, গ্রেফতারের ক্ষেত্রে এই নির্দেশগুলি না মানলে সংশ্লিষ্ট পুলিস আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তাঁরা আদালত অবমাননার দায়ে পড়বেন। এছাড়াও হেফাজতে পাঠানোর ক্ষেত্রে আইনসঙ্গত এবং নির্দিষ্ট কারণ না থাকলে ম্যাজিস্ট্রেটরাও আদালত অবমাননার দায়ে পড়বেন। এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়।  

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর