Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার আবেদন কর্মকর্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় হোক। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই দুটি ম্যাচ করার আবেদন জানালেন ময়দানের তিনটি ক্লাবের কর্মকর্তারা। মঙ্গলবার কলকাতার ক্রীড়া জার্নালিস্ট ক্লাবে(Sports Journalist Club) এক সাংবাদিক সম্মেলনে হাজির হন মোহনবাগান ,ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। সেখান থেকে তারা আবেদন জানান ডুরান্ড কাপের গত রবিবারের ম্যাচ বাতিল হয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হোক যুবভারতী ক্রীড়াঙ্গনে।

কর্মকর্তারা তাদের ক্লাবের সমর্থকদের সুশৃংখলভাবে ম্যাচ উপভোগ করার আবেদন জানান। একইসঙ্গে সাংবাদিক সম্মেলনে ক্লাবের কর্মকর্তারা জানান গত রবিবার যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিন অঘটন ঘটতে পারে বলে পুলিশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছিল। এর পাশাপাশি আরজি করের(R G Kar) নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের কাণ্ডে সিবিআই দোষীদের চিহ্নিত করবে এবং গ্রেপ্তার করবে ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এই দাবি রাখেন তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত রবিবার ডার্বি ম্যাচ হলে হামলা ও অশান্তির আশঙ্কায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ফুটবলপ্রেমী মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের সমর্থকরা আরজিকর কাণ্ডের ঘটনায় যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার ডাক দেন। সেখানেও গোলমাল এর আশংকায় বিধান নগর কমিশনারের পক্ষ থেকে ওই চত্বরে বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ করা হয়। যদিও বহু ফুটবল সমর্থক সেদিন ইএম বাইপাসে জড়ো হয়ে আরজি কর কাণ্ডে প্রতিবাদে সোচ্চার হন। সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় বেশ কিছু সমর্থককে পুলিশ গ্রেফতার করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তাই এই ধরনের ঘটনা যাতে আর ফুটবল প্রেমী মানুষজন না ঘটায় সেই আবেদনই জানানো হয় ময়দানের তিনটি ক্লাবের কর্মকর্তাদের পক্ষ থেকে। এর পাশাপাশি ডুরান্ড কাপের(Durand Cup) সেমিফাইনাল ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium)করারও আবেদন জানানো হয়। যাতে এই দুটি ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত না হয় কলকাতা। যদিও এই দুটি ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী(Indian Army)।

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র