গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

এ বছর উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত মোট ১৫টি পুজো মণ্ডপে প্রতিমাকে গা ভর্তি সোনা-রুপোর গহনায় সাজানো হয়েছে। দূর থেকেই দর্শনার্থীদের আলাদা নজর কাড়ছে এই গহনাগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মা দুর্গা মর্ত্যে এসে উত্তর কলকাতার শিবকৃষ্ণ দাঁ’র বাড়িতে সাজসজ্জা করেন, খেতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রর বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। হ্যাঁ, কলকাতার থিমের পুজোগুলির পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলিরও আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই বাড়িগুলিতে পুজোর আয়োজনের পাশপাশি দেবীর সাজ-পোশাক আলাদাভাবে নজর কাড়ে। তবে এবার বারোয়ারি পুজোগুলিতেও দেবীকে সোনার গয়নায় মোড়ানো হয়েছে। সেটাই স্পেশাল আকর্ষণ দর্শনার্থীদের। কিন্তু যেখানে সৌন্দর্য বেশি, সেখানে ভয়ও বেশি। দেবীর গা থেকে গয়না চুরি হওয়ার প্রবণতা বেশি। এবার সেই গহনার পাহারায় থাকবে সশস্ত্র পুলিশ।

এ বছর উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত মোট ১৫টি পুজো মণ্ডপে প্রতিমাকে গা ভর্তি সোনা-রুপোর গহনায় সাজানো হয়েছে। দূর থেকেই দর্শনার্থীদের আলাদা নজর কাড়ছে এই গহনাগুলি। তবে ভিড়ের আড়ালে গয়না হাতানোর ছক কষতে পারে চোর-ডাকাতরা, সেই আশঙ্কাতেই এবার ১৫ পুজো মণ্ডপে নিদ্রাহীন প্রহরার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। রাত জেগে প্যান্ডেলগুলি পাহারা দেবে সশস্ত্র পুলিশ। সাধারণত প্রত্যেক পুজো কমিটিই হিসেব করে প্রতিমাকে গয়নায় সাজায়। বিসর্জনের আ্গে ওই গহনা খুলে নিজেদের হেফাজতে নেয় উদ্যোক্তারা। যখন মণ্ডপ ফাঁকা থাকে, তখনই এই চুরির ঘটনাগুলি ঘটে থাকে। নজর পড়ে চোর-ডাকাতদের। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে। তাই এবার ১৫ পুজো মণ্ডপের উদ্যোক্তারা মা দুর্গার গহনা রক্ষার জন্যে লালবাজারের দ্বারস্থ হয়েছে। সেইমতো মায়ের গয়না রক্ষা করতে পুলিশও সশস্ত্র বাহিনী পাঠানো হচ্ছে।

মধ্য কলকাতার একটি নামী পুজোয় দেবীর গহনা পাহারা দিতে দু’জন পুলিশ অফিসার ও রাইফেলধারী দু’জন পুলিশকর্মীকে মোতায়েন করেছে লালবাজার। তালতলার এসএন ব্যানার্জি রোডের একটি মণ্ডপে গয়নার পাহারায় পিস্তল নিয়ে থাকছেন একজন করে এসএসআই ও দু’জন করে রাইফেলধারী কনস্টেবল। বাকি ১৩টি মণ্ডপেই গয়নার পাহারায় থাকছেন রাইফেল-সহ দু’জন করে পুলিশকর্মী। ১৩টি মণ্ডপের মধ্যে বেনিয়াপুকুর, শ্যামপুকুর ও জোড়াবাগান, বালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, গড়িয়াহাট, পঞ্চসায়র ও পূর্ব কলকাতার এন্টালির মণ্ডপ রয়েছে। যতক্ষণ মায়ের গায়ে গহনা থাকবে ততক্ষন পাহারায় থাকবেন সশস্ত্র অফিসারেরা। দুই শিফটে পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শকরা যাতে দেবীর কাছকাছি না যেতে পারেন, তাতেও নজর থাকবে পুলিশের। এছাড়া সিসিটিভিতেও নজরদারি চালানো হবে। 

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল