বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোকে ঘিরে বদলের বাংলায় মহালয়া থেকেই রাজ্য জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতার রেড রোড ও ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে দিঘা বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক উৎসবের। বাংলার লোকশিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যকে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। মহালয়ার দিন (১০ অক্টোবর) ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হবে।

মহালয়ার দিন রেড রোড থেকে হেঁটে ইডেন গার্ডেন্সে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপালের। তার আগে রেড রোডে বাংলার বিভিন্ন জেলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ১২ টি জেলার পৃথক সাংস্কৃতিক প্রদর্শনীতে জায়গা পাবে লোকশিল্প, হস্তশিল্প এবং বাংলার নিজস্ব শিল্পকলা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইডেন গার্ডেন্সে দর্শকদের জন্য থাকছে ত্রিমাত্রিক আলোকচিত্র প্রদর্শনী, লেজার শো, আতশবাজি এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন হাজার ঢাকির বাদ্যি ও চার হাজার শঙ্খের ধ্বনিতে মহালয়ার অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। উপস্থিত থাকার কথা একাধিক বিশিষ্ট শিল্পীরও। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামী ১১ থেকে ১৫ অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বিষ্ণুপুর, মালদহ, বহরমপুর এবং নিউ দিঘায় উৎসবের আয়োজন করা হচ্ছে। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলি এই কর্মসূচিতে অংশ নেবে।

আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

গঙ্গার দুই পাড়েও উৎসবের সাজ দেখা যাবে। ১০ থেকে ২৬ অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট ও মিলেনিয়াম পার্ক-সহ একাধিক জায়গায় বিশেষ আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। চারটি জায়গায় গঙ্গা আরতির আয়োজন থাকবে। আগমনী ও বিসর্জন উপলক্ষে তৈরি হচ্ছে দু’টি নতুন গান। পাশাপাশি বিশেষ ব্যবস্থায় সম্প্রচারিত হবে মহালয়ার ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারই প্রথম দুর্গোৎসব। সেই কারণে সরকারি সাংস্কৃতিক কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজয়ার পরে রেড রোডে প্রচলিত কার্নিভালের পরিবর্তে মহালয়া থেকেই জেলাগুলিতে উৎসবের আবহ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইডেন গার্ডেন্স ও রেড রোডে বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। আলোকসজ্জা, আধুনিক প্রযুক্তি এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরে এ বারের দুর্গোৎসবকে আরও বর্ণময় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার