সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি শারদো‍ৎসবের আনন্দ পণ্ড করতে আসরে নেমেছিল একদল ষড়যন্ত্রকারী। আরজি কর কাণ্ডকে রাজনৈতিক অস্ত্রর হিসাবে ব্যবহার করে উ‍ৎসব বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু শান্তিপ্রিয় বাঙালি সেই ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা ঘষে দিয়ে, উ‍ৎসব বয়কটের ডাককে ঘৃণাভরে প্রত্যাখান করে আলোর রোশনাই গায়ে মাখতে নেমে পড়েছেন কলকাতা মহানগর ও শহরতলীর রাজপথে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় তাই জনজোয়ারে ভাসতে শুরু করেছে কল্লোলিনী তিলোত্তমা। রাত যত বাড়বে জনজোয়ার ততই জনসুনামি হয়ে আছড়ে পড়বে বলে মনে করছেন পুজোর আয়োজকরা। মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল তাঁদের কয়েক মাসের পরিশ্রমকে সার্থক করায় মুখে হাসি ফুটেছে উদ্যোক্তাদের।

বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে গতকাল বুধবার রাজপথে নেমেছিলেন দর্শনার্থীরা। এদিন আকাশ পরিস্কার থাকায় বিকেল থেকেই বিভিন্ন মণ্ডপে ঢুঁ মারতে থাকেন দর্শনার্থীরা। সন্ধ্যা নামার আগেই কলকাতার নামী-দামী পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে। দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের শ্যামবাজার, শুধুই জনজোয়ার। বনেদি বাড়ি থেকে বারোয়ারি, সাবেকি থেকে থিমপুজো, আলোর রোশনাই মেখে সপ্তমীর রাতে হুল্লোড়ে মেতেছে বাঙালি।

শহরের বড় বাজেটের পুজোগুলোর মধ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী, অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘ, দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী, ২৫ পল্লী, সেলিমপুর, যোধপুর পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন, মুদিয়ালি, বোসপুকুর শীতলা মন্দির, হাতিবাগান সর্বজনীন, কাশী বোস লেনের মণ্ডপে ভিড়ে ভিড়ে একাকার। এবারে দক্ষিণের বিখ্যাত তিরুপতি মন্দিরের অনুকরণে মণ্ডপ গড়েছে শ্রীভূমি। আর ওই মণ্ডপ এবং মা দুর্গার গলায় পরানো সোনার অলঙ্কার থেকে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন দর্শনার্থীরা। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে পুলিশ থেকে শুরু করে পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের।

এবারেই ৭১তম বর্ষে পদার্পণ করেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজো। ৭১তম বর্ষে সুরুচি সঙ্ঘের পুজোর থিম ‘পুরোনো সেই দিনের কথা’। পুরানো দিনের বিশেষত্বকে এবার ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মোটিফের মাধ্যমে, শিল্পের আঙ্গিকে। সেই পুরানো দিনের বিশেষত্বকে চাক্ষুস করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছে। অনেকের চোখেই এসেছে জল। রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো হিসাবে পরিচিত চেতলা অগ্রণীতে এবারের মণ্ডপ সাজানো হয়েছে গঙ্গা দূষণ নিয়ে। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় মণ্ডপেই তুলে ধরেছেন গঙ্গার বিভিন্ন ঘাটকে। কালীঘাট থেকে কাশী-বারাণসী সবই ফুটে উঠেছে। ভিড়ে দক্ষিণের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে মধ্য ও উত্তর কলকাতা এবং শহরতলীর পুজোগুলিও। কাশী বোস লেন, সন্তোষ মিত্র স্কোয়ার, তেলেঙ্গাবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে দর্শনার্থীদের তিল ধারণের জায়গা নেই।

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারের বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথে টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি