বুধবার উত্তর চব্বিশ পরগনা সহ ৩টি জেলাকে নিয়ে বৈঠকে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নির্বাচনী বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ২৮শে ফেব্রুয়ারী আবার বৈঠক। চারটে জেলাকে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে নিয়ে বৈঠক করবেন। বৈঠকে থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কমিশন(Commission)। তাই সেই জেলার উপরে বিশেষ নজর দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তাই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।সন্দেশখালির ঘটনা নিয়েও চিন্তায় জাতীয় নির্বাচন কমিশন(National Election Comission)।

সেই দিন সমস্ত এজেন্সির নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করবেন আরিজ আফতাব। আয়কর দফতর থেকে বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর। এদিকে,অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। হাওড়া জেলার লিলুয়া এলাকার ঘটনা।রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার(Lilua P.S.)অন্তর্গত চকপাড়া নতুন পল্লী এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার একটি দরমার ঘরে ছিলেন শাশুড়ি ও মেয়ে জামাই। বাড়িতে কোনরকম বিদ্যুৎ সংযোগ ছিল না । কেরোসিন তেলের লন্ঠন অথবা ধুপ জাতীয় কোন বস্তু থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে । প্রাথমিক পর্যায়ে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগানোর সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় লিলুয়া থানায় ও দমকলে ।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মা আঙুর বালা দলুই (৮৪) ও জামাই মধু সানা (৬০) । আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়ে কমলা সানাকে (৪৫) ।ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি।তিনি জানান ঘরটিতে বিদ্যুৎ সংযোগ নেই।অন্যকোনো ভাবে আগুন লেগেছে তা জানতে ফরেনসিক টিম সোমবার দুপুরে ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে।

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়