চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আসার নির্ঘন্টে ফের বদল। প্রথমে ঠিক ছিল আগামী ৪ মার্চ রাজ্যে আসবেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। কিন্তু শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে জানা গিয়েছে, ৪ মার্চ নয়, তার এক দিন আগে অর্থা‍ৎ ৩ মার্চ রাজ্যে পা রাখছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ও তাঁর সঙ্গীরা।

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। আর ওই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন নির্বাচনী কমিশনের শীর্ষ আধিকারিকরা। ওই প্রক্রিয়ার অংশ হিসাবে পশ্চিমবঙ্গেও আসছেন রাজীব কুমার অ্যান্ড কোম্পানি। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, ‘আগামী ৩ মার্চ রাজ্যে পা রাখছে কমিশনের ফুলবেঞ্চ। ওই দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। পরের দিন ৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সাড়ে ১১টা থেকে শুরু হবে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তার পরের দিন ৫ মার্চ ভোটের সময়ে আইন কার্যকরের দায়িত্বে থাকা ইডি, আয়কর দফতর, শুল্ক দফতর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তার পর রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক সারবেন কমিশনাররা। বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কাছে সমস্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল বুথের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন।  সুষ্ঠভাবে ভোট করতে রাজ্যে কমপক্ষে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুপারিশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে রাজ্যে সাত থেকে ৯ দফায় ভোট করানোর দাবি জানানো হবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ